মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করছে সরকার

০৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৩২ AM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১১:৩৩ AM

মিয়ানমার সীমান্তের ওপার থেকে আসা মর্টার শেলের আঘাতে দুজনের মৃত্যুর ঘটনাসহ চলমান প‌রি‌স্থি‌তির জেরে ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব কর‌ছে সরকার। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) রাষ্ট্রদূত অং কিউ মোয়েকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হ‌চ্ছে।

সরকারি সূত্রে জানা গেছে, মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে মিয়ানমা‌র সীমান্তের ওপার থে‌কে আসা মর্টার শেলের আঘাতে দুজনের মৃত্যুর ঘটনাসহ সীমান্তের চলমান পরিস্থিতি নিয়ে বাংলাদেশ কড়া প্রতিবাদ জানাবে।

মিয়ানমারের রাখাইন রাজ্যে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সঙ্গে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশ-বিজিপির সংঘাতের জেরে বাংলাদেশে আশ্রয় নিয়েছে বিজিপির একশোর বেশি সদস্য। গতকালও সীমান্তের ওপার থেকে থেমে থেমে তীব্র গোলাগুলির শব্দ শোনা গেছে। চলমান সংঘাতের ফলে বাংলাদেশ সীমান্তে উৎকণ্ঠা বাড়ছে।

সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ তাঁর দপ্তরে সাংবাদিকদের বলেন, মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের নিরবচ্ছিন্ন যোগাযোগ আছে। সকালে (সোমবার) মিয়ানমারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে যোগাযোগ করেছেন। তাঁরা তাঁদের নাগরিকদের ফিরিয়ে নিয়ে যাবেন। তাঁদের সীমান্তরক্ষীদেরও ফিরিয়ে নিয়ে যাবেন। এখন তাঁদের উড়োজাহাজ, নাকি নৌকায় ফিরিয়ে নিয়ে যাওয়া হবে, সেটি নিয়ে আলোচনা চলছে।

অন্যদিকে, মিয়ানমার ইস্যুতে বাংলাদেশের সশস্ত্র বাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবিকে ধৈর্য ধারণ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সীমান্তে ওই ঘটনাটি বাংলাদেশ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। সোমবার (৫ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের প্রশ্নোত্তরের এক জবাবে আইনমন্ত্রী আনিসুল হক এ কথা বলেন।

গাঁজা চাষ ও বিক্রির অভিযোগে বৃদ্ধ গ্রেফতার, বিপুল মাদক উদ্ধ…
  • ৩১ মার্চ ২০২৬
ভিসির সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ, সিট বরাদ্দে নীতিমালাসহ ১…
  • ৩১ মার্চ ২০২৬
বাড়ি থেকে বের করে দিতে বৃদ্ধাকে নির্যাতনের অভিযোগ
  • ৩১ মার্চ ২০২৬
‘শান্তির পৃথিবীতে সাগর তুই একাই থাক’ বলে দুই শিশুপুত্র নিয়ে…
  • ৩১ মার্চ ২০২৬
লক্ষ্মীপুরে মাদক ও পাইপগানসহ দুই ব্যক্তি গ্রেপ্তার
  • ৩১ মার্চ ২০২৬
সিগারেটের দাম বাড়ানোর ইঙ্গিত
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence