বিআরটিসি বাসচাপায় প্রাণ গেল ৪ জনের

০৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৪৯ AM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১১:৩৩ AM

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় একটি বিআরটিসি বাসের চাপায় চার ভ্যানযাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) উপজেলার রানীরবন্দর বাজারে এই দুর্ঘটনা ঘটে।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত বিষয়টি নিশ্চিত করে বলেন, বিআরটিসির যাত্রীবাহী ওই বাসটি রংপুর থেকে দিনাজপুরে যাচ্ছিল। পথে উপজেলার রানীবন্দর বাজারে বিপরীতমুখী একটি ভ্যানকে ওই বাসটি চাপা দিলে ঘটনাস্থলেই চার ভ্যানযাত্রীর মৃত্যু হয়।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। উদ্ধারকৃত মরদেহ দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

হাবিপ্রবি শিক্ষার্থীর ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১
  • ১২ এপ্রিল ২০২৬
রান্নাঘর ঝাড়ু দেওয়ার সময় সাপের কামড়ে তরুণীর মৃত্যু
  • ১২ এপ্রিল ২০২৬
কেয়ার বাংলাদেশে চাকরি, আবেদন ১৮ এপ্রিল পর্যন্ত
  • ১২ এপ্রিল ২০২৬
ইবির ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন, উপস্থিতি ৯২ শতাংশ
  • ১২ এপ্রিল ২০২৬
রাতের অন্ধকারে আক্রমণ করেছে হাম, আমরা অ্যারেস্ট করতে সক্ষম …
  • ১২ এপ্রিল ২০২৬
মেহেরপুরে জিয়া খালের পুনঃখনন কাজের উদ্বোধন
  • ১২ এপ্রিল ২০২৬