থানায় বিষপান করে ছাত্রী বললেন ‘আলামিনকে ভালোবাসি’

০৫ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৩ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১১:৩৩ AM
তানোর থানা, রাজশাহী

তানোর থানা, রাজশাহী © সংগৃহীত

প্রেমিকের জন্য থানায় পুলিশ হেফাজতে থাকা অবস্থায় বিষপান করেছেন মাধ্যমিকের এক ছাত্রী। পরে তাৎক্ষণিক তাকে হাসপাতালে নেওয়া হয়। তিনি এখন শঙ্কামুক্ত বলে জানিয়েছে পুলিশ। রোববার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় রাজশাহীর তানোর থানায় এই ঘটনা ঘটে। 

পুলিশ সূত্রে জানা যায়, তানোর পৌরশহরের একটি গ্রামের বাসিন্দা ওই হিন্দু কিশোরী আসন্ন এসএসসি পরীক্ষার্থী। সম্প্রতি উপজেলার বনকেশর গ্রামের আলামিন (২৫) নামের এক সন্তানের বাবার সঙ্গে ফেসবুকে পরিচয়ের মাধ্যমে প্রেমে জড়িয়ে পড়ে। 

গত ২ ফেব্রুয়ারি গভীর রাতে প্রেমিক আলামিনের সঙ্গে পালিয়ে যায় ওই কিশোরী। এ ঘটনায় কিশোরীর পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হলে পুলিশ আলামিন এবং ওই কিশোরীকে ঢাকা থেকে আটক করে রোববার বিকেলে থানায় নিয়ে আসে। 

থানায় নারী ও শিশু ডেস্কে রাখা হয় কিশোরীকে, আর হাজতখানায় রাখা হয় আলামিনকে। এরপর পুলিশ ও পরিবারের পক্ষ থেকে আলামিনকে রেখে পরিবারের সঙ্গে যেতে ওই কিশোরীকে চাপ দিলে এ সময় কৌশলে বাথরুমে গিয়ে কিশোরী সঙ্গে থাকা বিষপান করে। 

টের পেয়ে পুলিশ দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পেট ওয়াশ করে বিষ বের করে ফেলেন। প্রাণে বেঁচে যায় কিশোরী। তাকে ভর্তি করিয়ে চিকিৎসকেরা পর্যবেক্ষণে রেখেছেন।

এরপর চিকিৎসাধীন ওই কিশোরী বলে, ‘আমি আলামিনকে ভালোবাসি। তার সঙ্গেই যেতে চাই।’ 

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম বলেন, পরিবারের অভিযোগের ভিত্তিতে আলামিন নামে যুবক ও কিশোরীকে আটক করে থানায় নিয়ে আসা হয়। পরে থানার মধ্যে একটি দুর্ঘটনা ঘটে। ওই কিশোরীর পেট ওয়াশ করে বিষ বের করে ফেলা হয়েছে। আপাতত সে সুস্থ আছে। এ ব্যাপারে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

মুক্তি পেয়ে যা বললেন জামায়াতের নারী কর্মী সাওদা সুমি
  • ০৭ এপ্রিল ২০২৬
বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেটে চাকরি, পদ ৬, আবেদ…
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমান যশোর আসছেন ২৭ এপ্রিল
  • ০৭ এপ্রিল ২০২৬
সাবেক স্পিকার শিরীন শারমিনকে দুই দিনের রিমান্ডের আবেদন ডিবি…
  • ০৭ এপ্রিল ২০২৬
৫টার মধ্যে বজ্রসহ ঝড়-বৃষ্টি হতে পারে পাঁচ জেলায় 
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রথমবারের মতো ইউরোপের মাটিতে খেলবে হামজারা, প্রতিপক্ষ চূড়া…
  • ০৭ এপ্রিল ২০২৬
close