টাঙ্গাইলের শাড়ি ভারতের দাবির বিষয়ে পদক্ষেপ নিতে লিগ্যাল নোটিশ

০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:১৫ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১১:৩৫ AM

বাংলাদেশের টাঙ্গাইলের শাড়ি ভারতের পশ্চিমবঙ্গের ভৌগোলিক নির্দেশক (জিআই) হিসেবে নিবন্ধিত হওয়ার ঘটনায় কোনো পদক্ষেপ গ্রহণ না করায় সরকারের সংশ্লিষ্টদের লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন একজন আইনজীবী। রোববার (৪ ফ্রেবুয়ারি) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম. আশরাফুল ইসলাম সংশ্লিষ্টদের প্রতি এই লিগ্যাল নোটিশ পাঠান।

কেবিনেট সচিব, পররাষ্ট্রসচিব, বাণিজ্যসচিব, সংস্কৃতিবিষয়ক সচিব, শিল্পসচিব, হস্তশিল্প বোর্ডের চেয়ারম্যান, প্যাটানস অ্যান্ড ডিজাইন ট্রেডমার্ক মহাপরিচালক (ডিজি), টাঙ্গাইলের জেলা প্রশাসক (ডিসি) ও টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার ইউএনওকে এ নোটিশ পাঠানো হয়েছে।

লিগ্যাল নোটিশে বলা হয়েছে, টাঙ্গাইলের শাড়ির সঙ্গে ভারতের কোনো সম্পর্ক নেই এবং ভারতের কোনো স্থানের নামও টাঙ্গাইল বলে আমাদের জানা নেই। তাই এই টাঙ্গাইলের শাড়ি ভারতের দাবি করার বিষয়ে সরকারের সংশ্লিষ্টরা পদক্ষেপ গ্রহণ না করায় লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

আগামী সাত দিনের মধ্যে এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ না করলে প্রতিকার চেয়ে উচ্চ আদালতে রিট আবেদন করা হবে বলেও জানান আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম।

ইসরায়েলের সঙ্গে চুক্তি স্থগিত করতে ইউরোপীয় ইউনিয়নকে চাপ ৩ দ…
  • ২১ এপ্রিল ২০২৬
এসএসসি ও দাখিল ভোকেশনালের বাংলা-২ বিষয়ের প্রশ্ন দেখুন এখানে
  • ২১ এপ্রিল ২০২৬
হঠাৎ এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনের বিষয়ে যা বললেন শিক্…
  • ২১ এপ্রিল ২০২৬
তীব্র গরমে বাইরে গেলে সুস্থ থাকতে যা করবেন
  • ২১ এপ্রিল ২০২৬
অ্যাক্টিভিস্ট হাসান নাসিমের মুক্তির দাবিতে জাবি ছাত্রশক্তির…
  • ২১ এপ্রিল ২০২৬
এইচএসসি পরীক্ষার রুটিন চলতি সপ্তাহে: শিক্ষামন্ত্রী
  • ২১ এপ্রিল ২০২৬