‘শরীফার গল্প’ থেকে দুই লাইন বাদ দেওয়ার দাবি সংসদে

০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৫২ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১১:৩৫ AM
মুজিবুল হক চুন্নু

মুজিবুল হক চুন্নু © ফাইল ছবি

সপ্তম শ্রেণির পাঠ্যপুস্তকের আলোচিত ‘শরীফার গল্প’ থেকে দুটি লাইন বাদ দেওয়ার দাবি জানিয়েছেন সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ মুজিবুল হক চুন্নু। রবিবার (৪ ফেব্রুয়ারি) স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদ অধিবেশনে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে এ আহবান জানান তিনি।

মুজিবুল হক চুন্নু বলেন, ‘শিক্ষামন্ত্রীকে বলব তিনি যেন বিষয়টি গুরুত্বপূর্ণভাবে দেখেন। কারণ সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি নিয়ে উল্টাপাল্টা কথাবার্তা হচ্ছে। সামান্য জিনিস যেন বড় না হয়। প্রয়োজনে কনসার্ন লোকের সাথে কথা বলে পাঠ্যপুস্তক থেকে দুইটি লাইন প্রত্যাহার করলে বিতর্ক থাকবে না।’

পাঠ্যবইয়ে শরীফার গল্পের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘থার্ড জেন্ডার বা তৃতীয় লিঙ্গ এবং হিজড়ার মধ্যে পার্থক্যটা কী? নিজেকে নিজের জন্মগত লিঙ্গ বাদে অন্য কোনো লিঙ্গ মনে করাটাই ট্রান্সজেন্ডার। বিষয়টি পুরোপুরি মানসিক।

হিজড়া যারা তারা হলেন থার্ড জেন্ডার। বিষয়টি জন্মগত, এটি মানসিক ও শারীরিক উভয় ক্ষেত্রে প্রযোজ্য। তারাই থার্ড জেন্ডার বা তৃতীয় লিঙ্গ হিসেবে পরিচিত। ট্রান্সজেন্ডার শুধুমাত্র পশ্চিমা বিশ্বের একটি শ্রেণির মতবাদ। এটা প্রবর্তিত হয়েছে গতানুগতিক সামাজিক ধারনা অর্থাৎ পরিবার ও ধর্মকে ভেঙে সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্য।’

বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, ‘ট্রান্সজেন্ডার ধারণাটি থার্ড জেন্ডার হিসেবে চালিয়ে আমাদের পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার উদ্দেশ্য কোনো ক্রমেই ভালো বলে আমরা মনে করছি না। এ ট্রান্সজেন্ডার ধারণাটি ইসলামি ধর্মের সঙ্গে সাংঘর্ষিক বলে অনেক ইসলামি চিন্তাবিদ এরই মধ্যেই মতামত দিয়েছেন।’

তিনি আরো বলেন, ‘যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দল দলীয়ভাবে ট্রান্সজেন্ডার ধারণা বিরোধী। আমরা যারা ইসলাম ধর্মে বিশ্বাসী তারা বিশ্বাস করি যারা হিজড়া তারা নিজ থেকে হিজড়া না। জন্ম থেকে তারা হিজড়া। আল্লাহ তাদের হিজড়া হিসেবে সৃষ্টি করেছেন। তাদের অধিকার রাষ্ট্র ও ধর্ম স্বীকার করে।’

পাবনায় দিনমজুরকে কুপিয়ে হত্যা, আটক ৩
  • ০১ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে অনলাইন ক্লাসের উদ্যোগ, শঙ্কার কথা বলছেন চা…
  • ০১ এপ্রিল ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষ পর্বের ৯ এপ্রিলের পরীক্…
  • ০১ এপ্রিল ২০২৬
হাদি হত্যা মামলায় সঞ্জয় চিসিমের জামিন নামঞ্জুর
  • ০১ এপ্রিল ২০২৬
ফুটপাত দখলকারীদের সতর্ক করল ডিএমপি, পুনরায় দখল হলে কঠোর ব্…
  • ০১ এপ্রিল ২০২৬
মেহেরপুর সীমান্তে ৬ হাজার লিটার ডিজেল জব্দ, আটক ২
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence