মেট্রোরেল বন্ধের ঘটনায় তদন্ত কমিটি গঠন

০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৪৯ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১১:৩৫ AM

কারিগরি ত্রুটির কারণে মেট্রোরেল চলাচল বন্ধ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। রোববার (৪ ফেব্রুয়ারি) সংবাদ মাধ্যমকে এ কথা জানান ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক।

তিনি বলেন, আজ মেট্রোরেল চলাচল বন্ধের বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিকে আগামী সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। আজকের ঘটনা ঘটেছে মিরপুর-১১ নম্বর স্টেশনে। এটা ইন্টার্নাল না কি এক্সটার্নাল তা তদন্তে জানাতে বলা হয়েছে।

রোববার (৪ ফেব্রুয়ারি) তিনটার দিকে কারিগরি ত্রুটির কারণে মেট্রোরেল বন্ধ হওয়ার খবর পাওয়া যায়। মেট্রোরেল বন্ধের ঘটনায় দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, মেট্রোরেলের এমআরটি লাইন-৬ এর পল্লবী সেকশনে ওভারহেড ক্যাটেনারি সিস্টেমে (ওসিএস)(বৈদ্যুতিক তার) জিরো ভোল্টেজ হওয়ায় প্রায় দুই ঘণ্টা যাবৎ মেট্রোরেল চলাচল বন্ধ থাকে।

তিনি আরও জানান, ওভারহেড ক্যাটেনারি সিস্টেমে ভোল্টেজ আপ-ডাউন করে। রেগুলার ১৫০০ ভোল্ট প্রয়োজন হয় ট্রেন চালানোর জন্য। কিন্তু এখন দেখা গেছে জিরো ভোল্ট হয়ে গেছে। এটা শুধু পল্লবী সেকশনেই। কারণ, সেকশনগুলো পার্টিশন করা।

৪৮ দলের বিশ্বকাপেও ঠাঁই হলো না ইতালির
  • ০১ এপ্রিল ২০২৬
দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০১ এপ্রিল ২০২৬
চাঁদা তোলা নিয়ে যুবদলের দু’গ্রুপে সংঘর্ষ, আহত ১০
  • ০১ এপ্রিল ২০২৬
সাময়িক যুদ্ধবিরতি নয়, চার দেশে স্থায়ী যুদ্ধ বন্ধের প্রস্তাব…
  • ০১ এপ্রিল ২০২৬
স্থল অভিযানের মার্কিন পরিকল্পনাকে ইরান ভয় পায় না: আরাগচি
  • ০১ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধ থামাতে পাঁচ দফা প্রস্তাব দিল চীন ও পাকিস্তান
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence