খসল বিএম কলেজের কোয়ার্টারের পলেস্তারা, অল্পে রক্ষা একটি পরিবারের

০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০১:০৪ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১১:৩৫ AM
বিএম কলেজের কোয়ার্টারের পলেস্তারা খসে পড়েছে

বিএম কলেজের কোয়ার্টারের পলেস্তারা খসে পড়েছে © টিডিসি ফটো

বরিশালের সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের স্টাফ কোয়াটারের পলেস্তারা খসে পড়েছে। এতে মোবারক হোসেন নামের এক কর্মচারীর পরিবারের সদস্যরা অল্পের জন্য রক্ষা পেয়েছেন। তবে তারা আতঙ্কে রয়েছেন। শনিবার (৩ ফেব্রুয়ারি) রাত পৌনে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, মোবারক হোসেন কলেজের মহাত্মা অশ্বিনী কুমার দত্ত (ডিগ্রি) হোস্টেলের চতুর্থ শ্রেণির কর্মচারী। হোস্টেল দেখা শুনা করতে কলেজ থেকে পরিবারসহ থাকার জন্য তাকে কোয়ার্টারে কক্ষ দেওয়া হয়। তিনি যে কক্ষে থাকেন, শনিবার রাতে সেটির ছাদের পলেস্তারা খসে পড়ে।

ঘটনার সময় পরিবারের সবাই ঘুমিয়ে ছিলেন। পলেস্তারার খসে পড়া কিছু অংশ সরাসরি তার ওপরে পড়েছে। মোবারক হোসেন জানান, শনিবার রাতে সবাই ঘুমিয়ে গেলে হটাৎ বিকট শব্দ হয়। ভয়ে ছোট ছেলে মো. ইমরান (৫) চিৎকার দিয়ে লাফিয়ে ওঠে। পরে ঘুম থেকে উঠে দেখেন, ছাদের পলেস্তারা খসে পড়েছে।

তিনি বলেন, বিছানার ওপরে সামিয়ানা টাঙানো থাকায় খসে পড়া পলেস্তারার অংশ তার ওপরে পড়ে। ফলে জোর কমে যায়। যদি সামিয়ানা না থাকতো, তাহলে সরাসরি আমাদের ওপরে পড়তো। এতে ভয়াবহ দুর্ঘটনা ঘটতো। স্টাফ কোয়ার্টারটি সংস্কারে কলেজ প্রশাসনের এগিয়ে আসার অনুরোধ জানান তিনি।

আরো পড়ুন: জাবিতে ধর্ষণের ঘটনায় ছাত্রলীগ নেতাসহ ৪ জন গ্রেপ্তার

ঘটনার পর মোবারক হোসেনের পাশে এগিয়ে আসেন হোস্টেলের আবাসিক শিক্ষার্থীরা। তারা জানান, মোবারক হোস্টেলে যেকোনো প্রয়োজনে শিক্ষার্থীদের পাশে থাকেন। তার কক্ষের পলেস্তারা খসে পড়ায় সংস্কারে কলেজ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তারা।

এ বিষয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক ড. এ এস কাইয়ুম উদ্দিন আহমেদ বলেন, স্টাফ কোয়ার্টারে পলেস্তারা খসে পড়ার বিষয়টি খুবই দুঃখজনক। আমরা ইতোমধ্যে বিষয়টি অবগত হয়েছি। শিগগিরই প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়া হবে।

অনির্দিষ্টকালের বন্ধ সিলেটে সব পেট্রোল পাম্প
  • ০২ এপ্রিল ২০২৬
সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬
স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence