টয়লেট পরিষ্কার নিয়ে দুই বান্ধবীর ঝগড়া, ছুরির আঘাতে একজন হাসপাতালে

৩০ জানুয়ারি ২০২৪, ০৯:৫৪ AM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১২:৩০ PM

রাজধানীর উত্তর বাড্ডায় টয়লেট পরিষ্কার নিয়ে বান্ধবীর ছুরিকাঘাতে লাভলী আক্তার নামে এক তরুণী আহত হয়েছেন। এ ঘটনায় বাড্ডা থানায় রিফানুদান নামে এক নারীকে আটক করেছে পুলিশ। আহত লাভলী উত্তর বাড্ডা হাজীপাড়ার আব্দুস সালামের মেয়ে বলে জানা যায়।

সোমবার (২৯ জানুয়ারি) রাত পৌনে আটটার দিকে গুরুতর জখম অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ২০৩ নং ওয়ার্ডে ভর্তি দেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

বিষয়টি নিশ্চিত করেন বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াসিন গাজী বলেন, দুই বান্ধবী উত্তর বাড্ডার মেঘ ভিলা নামের ফ্ল্যাটে সাবলেট হিসেবে ভাড়া থাকেন। আজ সন্ধ্যার দিকে টয়লেট পরিষ্কার নিয়ে দুই বান্ধবীর সাথে কথা কাটাকাটি হয়। এর জেরে লাভলি আক্তারকে আরেক বান্ধবী পিছন থেকে ছুরি দিয়ে আঘাত করে গুরুতর জখম করে। এই ঘটনায় রিফানুদান নামে অভিযুক্ত বান্ধবীকে আটক করা হয়েছে।

তিনি আরো জানান, আহত লাভলীকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। আমাদের একটি টিম হাসপাতালে গিয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়ার বিষয়টি চলমান রয়েছে।

ব্যাংক এশিয়ায় চাকরি, আবেদন শেষ ১২ এপ্রিল
  • ০৫ এপ্রিল ২০২৬
ইরান থেকে বিধ্বস্ত এফ-১৫ বিমানের দ্বিতীয় ক্রুকে উদ্ধার করল …
  • ০৫ এপ্রিল ২০২৬
মহাসড়ক অবরোধ করে দুই গ্রামের সংঘর্ষ, দীর্ঘ যানজট
  • ০৫ এপ্রিল ২০২৬
প্রভাষক নিয়োগ দেবে শাহজালাল বিশ্ববিদ্যালয়, আবেদন ২২ এপ্রিল …
  • ০৫ এপ্রিল ২০২৬
আজ থেকে নতুন সময়সূচিতে চলবে ব্যাংক-অফিস
  • ০৫ এপ্রিল ২০২৬
রাজারবাগ পুলিশ লাইনসের পুকুরে বন্ধুদের সঙ্গে গোসলে নেমে শিক…
  • ০৫ এপ্রিল ২০২৬