ডিসের তার রাস্তা ছেড়ে এবার মেট্রোরেলের লাইনে, বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল

২৩ জানুয়ারি ২০২৪, ০২:৩১ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১২:৪০ PM

© ফাইল ছবি

ইন্টারনেট ও ডিস লাইনের অতিরিক্ত তারের জঞ্জালে অতিষ্ঠ রাজধানীবাসি। মানুষের চলার পথে বিভিন্ন তারে জড়িয়ে দুর্ঘটনার সংখ্যাও কম নয়। এবার মেট্রোরেলের কারওয়ান বাজার থেকে শাহবাগমুখী রুটে লাইনের বৈদ্যুতিক তারের ওপর কে বা কারা ডিসের তার ফেলায় আজ মঙ্গলবার প্রায় আধাঘণ্টা বন্ধ ছিল ট্রেন চলাচল। 

ক‌য়েকজন যাত্রী জানিয়েছেন, বেলা ১১টা ৫০ মিনিটের দিকে ট্রেন চলাচল বন্ধ হয়। চলাচল শুরু হয় ১২টা ৩৬ মিনিটে। ত‌বে মে‌ট্রো‌রে‌লের নির্মাণ ও পরিচালনার দা‌য়ি‌ত্বে থাকা সরকা‌রি কোম্পা‌নি ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক জা‌নি‌য়ে‌ছেন, ১৫ মি‌নিট ট্রেন চলাচল বন্ধ ছিল। 

তিনি ব‌লে‌ন, মে‌ট্রো‌রে‌লের বৈদ্যুতিক তিন তা‌রের (ক্যাটনারি) উপ‌রেরটি নিউট্রাল। কারওয়ান বাজার থে‌কে শাহবা‌গের ম‌ধ্যে কো‌নো স্থা‌নে এর উপ‌রে কো‌নো দুর্বৃত্ত আ‌শপা‌শের ভবন থে‌কে ডি‌সের তা‌রের ম‌তো কিছু একটা ফে‌লে। এ‌তে দুর্ঘটনার ঝুঁকি তৈরি হওয়ায় ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। তারটি অপসারণ করা হ‌য়ে‌ছে। দুই লাইনেই ট্রেন চলছে।

প্রায় আধাঘণ্টা মে‌ট্রো‌রে‌ল সব স্টেশনের বাই‌রে দাঁড়িয়ে ছিল। যাত্রীরাও আট‌কা প‌ড়েন। স্টেশনগু‌লো‌তে ভিড় জ‌মে হাজার হাজার অপেক্ষমাণ যাত্রীর। 

ডেনমার্ককে কাঁদিয়ে বিশ্বকাপে চেক প্রজাতন্ত্র
  • ০১ এপ্রিল ২০২৬
বিশ্বকাপে দেখা যাবে না লেভানডস্কির পোল্যান্ডকে
  • ০১ এপ্রিল ২০২৬
পদোন্নতিবঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী
  • ০১ এপ্রিল ২০২৬
হেডফোন কানে রেললাইনে হাঁটছিলেন যুবক, অতঃপর...
  • ০১ এপ্রিল ২০২৬
মধুর প্রতিশোধ নিল ব্রাজিল
  • ০১ এপ্রিল ২০২৬
২ যুগ পর বিশ্বকাপে জায়গা করে নিল তুরস্ক
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence