আগামী ঈদে শতভাগ উৎসব ভাতা দাবি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের

২২ অক্টোবর ২০২৬, ০১:৫৬ PM
মাউশি

মাউশি © ফাইল ছবি

আগামী ঈদুল ফিতরে শতভাগ উৎসব ভাতা, পূর্ণাঙ্গ বাড়িভাড়া ও বর্ধিত চিকিৎসা ভাতা দেওয়ার দাবি জানিয়েছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। একই সঙ্গে ২০২৬ সালের নবম পে-স্কেল বাস্তবায়নে দ্রুত প্রশাসনিক কার্যক্রম শুরুর আহ্বান জানিয়েছেন তারা।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানান ‘উচ্চতর গ্রেড বৈষম্য নিরসন প্রত্যাশী মাধ্যমিক শিক্ষক উইং’-এর নেতারা। এ সময় মাধ্যমিক বিদ্যালয়ের এমপিওভুক্ত সহকারী শিক্ষকদের উচ্চতর গ্রেড প্রাপ্তিতে বিদ্যমান বৈষম্য নিরসনের দাবিও জানান তারা।

সংবাদ সম্মেলনে শিক্ষক নেতারা বলেন, একই দেশের একই এমপিওভুক্ত শিক্ষা ব্যবস্থার অন্তর্ভুক্ত হওয়া সত্ত্বেও মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার সহকারী শিক্ষকদের উচ্চতর গ্রেড প্রাপ্তির ক্ষেত্রে দুই ধরনের নীতিমালা কার্যকর রয়েছে। মাদ্রাসা এমপিও নীতিমালা-২০২৬-এর ১১.৫ অনুচ্ছেদ অনুযায়ী, সহকারী শিক্ষকদের প্রথম উচ্চতর গ্রেড প্রদানের ক্ষেত্রে প্রথম এমপিওভুক্তির সময়কাল বিবেচনা করা হয়। কিন্তু স্কুল ও কলেজের এমপিও নীতিমালা-২০২৫-এর ১১.৭ অনুচ্ছেদে ভিন্ন শর্ত থাকায় মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা একই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।

তাদের ভাষ্য, একই শিক্ষাগত যোগ্যতা নিয়ে একই এমপিওভুক্ত শিক্ষা ব্যবস্থায় কর্মরত হওয়া সত্ত্বেও শুধু প্রতিষ্ঠানভেদে নীতিমালার পার্থক্যের কারণে শিক্ষকদের মধ্যে আর্থিক বৈষম্য তৈরি হচ্ছে। দীর্ঘদিন দায়িত্ব পালনের পরও এ বৈষম্যের কারণে অনেক শিক্ষক ন্যায্য আর্থিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।

সংবাদ সম্মেলনে বিএড (ব্যাচেলর অব এডুকেশন) ডিগ্রির কারণে উচ্চতর গ্রেড প্রাপ্তিতে বিলম্বের বিষয়টিও তুলে ধরেন শিক্ষকরা। তারা বলেন, বিএড ডিগ্রি শিক্ষকদের পেশাগত দক্ষতা, শিক্ষাদান পদ্ধতির উন্নয়ন ও মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু উচ্চতর গ্রেড প্রদানের ক্ষেত্রে বিএড-পরবর্তী সময়কে ভিত্তি করায় অনেক শিক্ষককে আর্থিক সুবিধা পেতে বিলম্বের মুখে পড়তে হচ্ছে। এতে পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ এই ডিগ্রি শিক্ষকদের একাংশের কাছে আর্থিক বঞ্চনা ও হতাশার কারণ হয়ে দাঁড়িয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাবেশিকফোর সভাপতি অধ্যক্ষ মো. মাইন উদ্দীন, নির্বাহী মহাসচিব মো. জহিরুল ইসলাম, সিনিয়র সহসভাপতি মো. আতিকুর রহমান তালুকদার, সহসভাপতি মো. শামীম, সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর রহমান, যুগ্ম মহাসচিব মো. রবিউল ইসলাম ও মো. তোফায়েল সরকারসহ ‘উচ্চতর গ্রেড বৈষম্য নিরসন প্রত্যাশী মাধ্যমিক শিক্ষক উইং’-এর মো. সাইদুজ্জামান, মো. মাহমুদুল হাসান মোহাব্বত, মো. রাশেদ, মো. আল মামুন, মো. জসিম উদ্দিন, রিনা খাতুন ও মো. মাসুদসহ অন্যরা।

খাগড়াছড়িতে বিএনপি নেতাকর্মীদের ওপর আ.লীগের হামলা
  • ১৪ নভেম্বর ২০২৬
​ঘুমানোর পূর্বে ফজিলতপূর্ণ ৮টি সুন্নতী আমল
  • ১৪ নভেম্বর ২০২৬
আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থতা আড়াল করতেই সরকার সার্কিট ও পরিত্…
  • ১৪ নভেম্বর ২০২৬
ট্রাকের ধাক্কায় সাংবাদিকের স্ত্রী-মেয়েসহ নিহত ৩
  • ১৪ নভেম্বর ২০২৬
গাড়ির গিয়ারের মতো দেখতে চাকতি, ভেতরে ৫ কোটি টাকার সোনা
  • ১৪ নভেম্বর ২০২৬
বালুচরে ‘মালচিং’ পদ্ধতিতে তরমুজ চাষে অধিক লাভের আশা 
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950