চকবাজারের সোলায়মান টাওয়ারে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট

২০ জানুয়ারি ২০২৪, ১০:০৫ AM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১০:৫৯ AM

© প্রতীকী ছবি

রাজধানীর পুরান ঢাকার চকবাজার এলাকায় সোলায়মান টাওয়ারে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট।

শনিবার (২০ জানুয়ারি) সকাল ৯টার দিকে টাওয়ারটির নিচতলায় আগুন লাগে। এ ঘটনার ৫ মিনিট পর খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করেছে বলে জানা গেছে। 

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন গণমাধ্যমকে বলেন, সকাল ৮ টা ৫৯ মিনিটে চকবাজারের সোলায়মান টাওয়ার নিচ তলায় দুইটি দোকানে আগুন লাগার খবর আসে। এই সংবাদ পাওয়ার পর আমাদের ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

এক্সিকিউটিভ নিয়োগ দেবে বেঙ্গল গ্রুপ, আবেদন ১৪ নভেম্বর পর্যন…
  • ২২ অক্টোবর ২০২৬
নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়ার পর যুবদল নেতাকে কুপিয়…
  • ২২ অক্টোবর ২০২৬
৩৪ বছর বয়সেই ২৫ হাজার কোটির সামাজ্য, ‘কোলাভেরি ডি’ খ্যাত রব…
  • ২২ অক্টোবর ২০২৬
‘২০০৬-২০০৮ সালের বাংলাদেশ ক্রিকেটে ফিরে গেছি’, হতাশ ইমরুল ক…
  • ২২ অক্টোবর ২০২৬
সোহরাওয়ার্দী হাসপাতলে একজনকে পিটিয়ে হত্যা
  • ২২ অক্টোবর ২০২৬