মন্ত্রীত্ব হারিয়ে নিজ পেশায় ফিরলেন তিন আইনজীবী

১৪ জানুয়ারি ২০২৪, ১০:৫২ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:০৬ AM
অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন, অ্যাডভোকেট শ ম রেজাউল করিম ও অ্যাডভোকেট মাহবুব আলী

অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন, অ্যাডভোকেট শ ম রেজাউল করিম ও অ্যাডভোকেট মাহবুব আলী © সংগৃহীত

একাদশ সংসদে কেবিনেটের তিন সদস্য এবারের নতুন সরকারে কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব পাননি। তাই তারা তাদের নিজ পেশায় ফিরে এসেছেন। আজ রবিবার (১৪ জানুয়ারি) তারা আইনজীবীর পোশাকে সুপ্রিম কোর্টে এসেছেন।

তারা হলেন- অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন, অ্যাডভোকেট শ ম রেজাউল করিম ও অ্যাডভোকেট মাহবুব আলী। সাবেক এই তিন মন্ত্রী আগে বিভিন্ন সময় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ছিলেন।

আজ তারা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির চেম্বারে মিলিত হন। এ সময় তাদের সঙ্গে সাক্ষাৎ করেন অন্যান্য আইনজীবীরা।

সাবেক রেলমন্ত্রী ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী নূরুল ইসলাম সুজন পঞ্চগড়-২ আসনে পরপর দুবার সংসদ সদস্য নির্বাচিত হন। এবার মন্ত্রী না হওয়ায় আইন পেশা পরিচালনায় তার কোনো বাধা নেই।   তাই সকালেই তিনি নিজ চেম্বারে আসেন।

সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শ ম রেজাউল করিম গৃহায়ণ ও গণপূর্ত এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন।

সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মাহবুব আলী বিগত সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হতে পারেননি এই আইনজীবী। তাই আবার ফিরেছেন আইন পেশায়।

বরিশালে সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু
  • ২২ অক্টোবর ২০২৬
মাসে ১৫টি ভিডিও পোস্ট করলেই প্রায় ৪ লাখ টাকা দেবে এক্স, কার…
  • ২২ অক্টোবর ২০২৬
ফরিদপুরে বিপন্ন প্রজাতির গন্ধগোকুল উদ্ধার
  • ২২ অক্টোবর ২০২৬
শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসা শিক্ষককে গণধোলাই দিয়ে …
  • ২২ অক্টোবর ২০২৬
কর্মবিরতি স্থগিত, কাজে ফিরছেন রামেক ইন্টার্ন চিকিৎসকরা
  • ২২ অক্টোবর ২০২৬
অভিষেক ম্যাচেই প্রশ্নবিদ্ধ আলিসের বোলিং অ্যাকশন
  • ২২ অক্টোবর ২০২৬