রুয়েটের বাসে থাকা প্রধানমন্ত্রীকে নিয়ে ‘স্নাইপারের অভাব’ মন্তব্য, সেই যুবকের বাবাও ডিবি হেফাজতে

২২ অক্টোবর ২০২৬, ০৬:০৬ PM
মো. আবু বকর সিদ্দিক

মো. আবু বকর সিদ্দিক © সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফরের ছবিতে ‌‘ইস একটা বড় সুযোগ ছিল, শুধু একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী মো. আবু বকর সিদ্দিককে গ্রেপ্তারের পাশাপাশি তার বাবা মো. আয়নাল হককেও গোয়েন্দা পুলিশ (ডিবি) হেফাজতে নেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) এসআরবি-৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়সাল ইশতিয়াক বলেন, ‘আমরা দুজনকেই ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) কাছে হস্তান্তর করেছি। এ বিষয়ে বিস্তারিত তারা (ডিবি) পরে জানাবে।’

অভিযুক্ত আবু বকরের বাড়ি রাজশাহীর চন্দ্রিমা থানার কেচুয়াতৈল এলাকায়। তার বাবা আয়নাল হক পেশায় কৃষক। তার চার ছেলে-মেয়ে।

একমাত্র ছেলে আবু বকর সিদ্দিকই সবার বড়। তিনি রাজশাহীর নিউ গভ. ডিগ্রি কলেজের ইতিহাস বিভাগের প্রথম বর্ষের ছাত্র। পড়াশোনার পাশাপাশি ভ্যানে সবজি পরিবহনের কাজও করেন আবু বকর সিদ্দিক।

মাদক-মেলামেশা-আড্ডায় গ্রেপ্তারদের ৩৪ জনই ঢাবি-নর্থ সাউথ-বিই…
  • ২২ অক্টোবর ২০২৬
বরিশালে সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু
  • ২২ অক্টোবর ২০২৬
মাসে ১৫টি ভিডিও পোস্ট করলেই প্রায় ৪ লাখ টাকা দেবে এক্স, কার…
  • ২২ অক্টোবর ২০২৬
ফরিদপুরে বিপন্ন প্রজাতির গন্ধগোকুল উদ্ধার
  • ২২ অক্টোবর ২০২৬
শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসা শিক্ষককে গণধোলাই দিয়ে …
  • ২২ অক্টোবর ২০২৬
কর্মবিরতি স্থগিত, কাজে ফিরছেন রামেক ইন্টার্ন চিকিৎসকরা
  • ২২ অক্টোবর ২০২৬