বেক্সিমকো ফার্মার ব্যবস্থাপনা পরিচালক থেকে পাপনের পদত্যাগ

১৪ জানুয়ারি ২০২৪, ১১:৩৩ AM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:০৭ AM
নাজমুল হাসান পাপন

নাজমুল হাসান পাপন © সংগৃহীত

পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন নাজমুল হাসান পাপন। মন্ত্রিসভার সদস্য হওয়ার কারণেই তিনি দেশের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানটির পরিচালকের পদ ছাড়লেন।

রোববার (১৪ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটের মাধ্যমে বিনিয়োগকারীদের এই তথ্য জানানো হয় বেক্সিমকো ফার্মার পক্ষ থেকে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় মন্ত্রিসভার সদস্য হিসেবে বঙ্গভবনে শপথ নেন নাজমুল হাসান পাপন। এরপর তার হাতে বর্তমান সরকারের যুব ও ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সংবিধানের ১৪৭ অনুচ্ছেদে বলা আছে, ‘সরকারের কোনো মন্ত্রী, প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী পদে নিযুক্ত বা কর্মরত ব্যক্তি কোনো লাভজনক পদ কিংবা বেতনাদিযুক্ত পদ বা মর্যাদায় বহাল হইবেন না কিংবা মুনাফা লাভের উদ্দেশ্যযুক্ত কোনো কোম্পানি, সমিতি বা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় বা পরিচালনায় কোনোরূপ অংশগ্রহণ করিবেন না।’

নাজমুল হাসান পাপন ২০০৯ সালে বেক্সিমকো ফার্মার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেন।নব-গঠিত বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রীর দায়িত্ব পাবার ফলে বেক্সিমকো ফার্মার এমডি পদ থেকে সরে দাড়িয়েছেন তিনি।

ট্যাগ: বিসিবি
বিশ্বকাপের ফাইনাল দেখতে বাংলাদেশি টাকায় কত লাখ লাগবে?
  • ০২ এপ্রিল ২০২৬
পটুয়াখালীতে ৬ হাজার ২০০ লিটার জ্বালানি তেল জব্দ, ফিলিং স্টে…
  • ০২ এপ্রিল ২০২৬
প্রাইম ব্যাংকে চাকরি, আবেদন শেষ ১৫ এপ্রিল
  • ০২ এপ্রিল ২০২৬
এলপি গ্যাসের দাম বাড়ল ৩৮৭ টাকা
  • ০২ এপ্রিল ২০২৬
যশোর সদরে এক রাতে ৮ ট্রান্সফরমার চুরি, ক্ষতির মুখে শতাধিক ক…
  • ০২ এপ্রিল ২০২৬
বিশ্বকাপ শুরুর আগেই ৬ষ্ঠ শিরোপার জন্য আর্থিক পুরস্কার ঘোষণা…
  • ০২ এপ্রিল ২০২৬