থার্টিফার্স্ট নাইটে ফানুস ওড়াতে গিয়ে দগ্ধ সেই কিশোর মারা গেছে

০২ জানুয়ারি ২০২৪, ১০:১৭ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:২৩ AM
কিশোর সিয়াম

কিশোর সিয়াম © ফাইল ফটো

থার্টিফার্স্ট নাইটে রাজধানীর কামরাঙ্গীর চর এলাকায় থার্টিফার্স্ট নাইটে বাসার ছাদে ফানুস ওড়াতে গিয়ে দগ্ধ হওয়া কিশোর সিয়াম (১৬) মারা গেছে। আজ মঙ্গলবার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে গত ৩১ ডিসেম্বর রাত সোয়া ১২টার দিকে কামরাঙ্গীর চরের মুজিবরের ঘাট এলাকায় ফানুসের আগুনে সিয়ামসহ দগ্ধ হয় তিনজন। বর্তমানে দগ্ধ আরো দুজন মো. রাকিব (১৮) ও মো. রায়হান (১৬) চিকিৎসাধীন রয়েছে।

সিয়ামের বাবা মো. স্বপন বলেন, নতুন বছর উপলক্ষে বাসার ছাদে বাচ্চারা আনন্দ করছিল। সেখানে ফানুসে আগুন দেওয়ার সময় আমার ছেলে সিয়াম ও তার দুই ভাই দগ্ধ হয়। কিন্তু এত বড় ক্ষতি হবে কখনো ভাবিনি।

গভীর রাতে ঢাবিতে বিসিএসের গেজেটবঞ্চিতদের অনশন থেকে ছাত্রলীগ…
  • ২৩ অক্টোবর ২০২৬
নিরাপত্তা ত্রুটিতে লাখ লাখ সাইবার হামলার চেষ্টা, অনলাইন সেব…
  • ২৩ অক্টোবর ২০২৬
‘আপনি বিরাট আওয়ামী লীগ ছিলেন’—ওসির ওপর ক্ষোভ ঝাড়লেন রুমিন ফ…
  • ২৩ অক্টোবর ২০২৬
সব চেষ্টা ব্যর্থ, না ফেরার দেশে রাবি শিক্ষার্থী চেসি ত্রিপু…
  • ২৩ অক্টোবর ২০২৬
আওয়ামী লীগ নেতার ভবনে এনসিপির কার্যালয়, উদ্বোধনে মাহমুদা মি…
  • ২২ অক্টোবর ২০২৬
সৌদি আরবে হামলায় আহত ২ বাংলাদেশি, ১৩৫ ফ্লাইট বাতিলে দুর্ভোগ…
  • ২২ অক্টোবর ২০২৬