মাতৃভাষায় বই পেল পাহাড়ি চাকমা-মারমা-ত্রিপুরা শিশুরা

০১ জানুয়ারি ২০২৪, ০৯:৪৬ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:২৮ AM

© সংগৃহীত

সারা দেশে আজ বছরের প্রথম দিন পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে। পাশাপাশি পাহাড়ি চাকমা-মারমা-ত্রিপুরা শিশুদের মাতৃভাষার বইও প্রদান করা হয়েছে। সোমবার (১ জানুয়ারি) খাগড়াছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে।

বই উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুমানা আক্তার, জেলা পরিষদ সদস্য নিলোৎপল খীসা, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাহাব উদ্দিন প্রমুখ।

এ বছর জেলার সরকারি ও বেসরকারি মিলে ৭০৬ প্রাথমিক পর্যায়ের বিদ্যালয় ও ১৩০টি মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয়ের ছেলে-মেয়েরা নতুন বই পাচ্ছে। প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ১ লাখ ৭ হাজার ৪২৪ শিশুর মাঝে ৪ লাখ ৩০ হাজার ৩৬৭টি বই বিতরণের কথা রয়েছে। এছাড়া মাধ্যমিক পর্যায়ের প্রায় ৮৭ হাজার ২৪০ ছাত্রছাত্রী পাবে নতুন বই।

এদিকে তৃতীয় শ্রেণি পর্যন্ত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৩৮ হাজার ২৯১ জন শিশু মাতৃভাষার বই পাওয়া কথা রয়েছে।

ট্যাগ: নতুন বই
হামলা স্থগিত ট্রাম্পের, ২ সপ্তাহের জন্য হরমুজ খুলতে সম্মত ই…
  • ০৮ এপ্রিল ২০২৬
আজ সকাল থেকে টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৮ এপ্রিল ২০২৬
আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
close