আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে

২২ ডিসেম্বর ২০২৩, ১২:৫১ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৪১ PM

© সংগৃহীত

দেশের বিভিন্ন অঞ্চলে সকালে রোদ উঠলেও বেড়েছে শীতের দাপট। উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটের সর্বশেষ তথ্য অনুযায়ী শুক্রবার (২২ ডিসেম্বর) পঞ্চগড়ের তেতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ অঞ্চলে বেশ কয়েক দিন ধরে মৃদু শৈত্য প্রবাহ চলছে।

গতকালও এ অঞ্চলের তাপমাত্রা ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস ছিল। তাপমাত্রার পারদ কমে আসায় অনুভূত হচ্ছে হাড়কাঁপানো কনকনে শীত। ফলে বাড়তে শুরু করেছে বিভিন্ন শীতজনিত রোগ ব্যাধি। ফলে জেলা ও উপজেলার হাসপাতালগুলোতে ঠান্ডাজনিত রোগীর সংখ্যাও বাড়ছে। 

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও মাঝারী থেকে ঘন কুয়াশা, এছাড়া দেশের অন্যত্র হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে।

এছাড়া পূর্বাভাস অনুসারে, কয়েকদিন দেশের উত্তর, পশ্চিম ও উত্তরপশ্চিমাঞ্চলের কোনো কোনো জেলা মৃদু শৈত্যপ্রবাহের আওতায় চলে আসতে পারে। তাপমাত্রা ৫ ডিগ্রির নিচেও নেমে যাওয়ার শঙ্কা রয়েছে।

ট্যাগ: জাতীয়
আজ থেকে নতুন সময়সূচিতে খোলা থাকবে রাজধানীর শপিংমল
  • ২৩ অক্টোবর ২০২৬
কে সি মডেল স্কুল অ্যান্ড কলেজে শিক্ষকসহ ৫০ জনকে নিয়োগ
  • ২৩ অক্টোবর ২০২৬
সাজেকে আন্দোলনকারীদের ওপর সেনাবাহিনীর গুলিবর্ষণের নিন্দা ছা…
  • ২৩ অক্টোবর ২০২৬
কেন বারবার উত্তর কোরিয়ার নেতা কিম জং আনের মৃত্যুর গুজব ওঠে?
  • ২৩ অক্টোবর ২০২৬
টুপটুপ রিসোর্টে আগুন ছড়িয়ে পড়ে কীভাবে, তদন্তে উঠে এল যেসব ত…
  • ২৩ অক্টোবর ২০২৬
আসামি ধরে থানায় ফেরার পথে সড়কে ঝরল বিএনপি নেতা ও এসআইয়ের প্…
  • ২৩ অক্টোবর ২০২৬