নাশকতার মামলায় বিএনপি নেতা সোহেল-নীরবসহ ১৯ জনের কারাদণ্ড

২০ ডিসেম্বর ২০২৩, ০৯:১০ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৪৪ PM

© সংগৃহীত

পাঁচ বছর আগে রাজধানীর পল্টন থানায় নাশকতার অভিযোগে দায়ের করা এক মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেল এবং যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরবসহ ১৯ জনকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।  

বুধবার (২০ ডিসেম্বর) এ রায় প্রদান করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১৪ এর বিচারক মইনুল ইসলাম। 

কারাদণ্ডপ্রাপ্ত অন্যান্যরা হলেন—ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু এবং স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান, মহানগর বিএনপি নেতা হাবিবুর রশিদ হাবিব, ঢাকা মহানগর দক্ষিণ যুবদল আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম, বিএনপি নেতা মশিউর রহমান বিপ্লব, রেফাত উল্লাহ, আলমগীর কবির প্রমুখ। 

এই মামলায় স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শফিউল বারী বাবু মারা যাওয়ায় তাকে মামলার দায় থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

আমদানির চালান যাচাইয়ে আর কাগজপত্রের ঝামেলা থাকছে না
  • ০৭ এপ্রিল ২০২৬
‘এমপিওভুক্ত শিক্ষকদের বদলি এনটিআরসিএর মাধ্যমে হবে’
  • ০৭ এপ্রিল ২০২৬
শেরপুর-৩ আসনে ভোটকে ঘিরে নিরাপত্তার চাদরে দুই উপজেলা
  • ০৭ এপ্রিল ২০২৬
সত্তরের দশকের চেয়েও ভয়াবহ জ্বালানি সংকটে পড়তে যাচ্ছে বিশ্ব
  • ০৭ এপ্রিল ২০২৬
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার 
  • ০৭ এপ্রিল ২০২৬
বিসিবিতে নেতৃত্ব পরিবর্তনে আসিফ মাহমুদের রহস্যময় পোস্ট
  • ০৭ এপ্রিল ২০২৬
close