‘যদি আল্লাহ পক্ষে থাকেন, তাহলে আপনাদের ভোটও লাগবে না’

২০ ডিসেম্বর ২০২৩, ১২:১২ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৪৪ PM
জনসমাবেশে আনোয়ার হোসেন মঞ্জু

জনসমাবেশে আনোয়ার হোসেন মঞ্জু © সংগৃহীত

‘আল্লাহ যদি তার কিসমতে লিখে থাকে, হয়ে যাবে। আর আমার কিসমতে যদি থাকে হয়ে যাব। যদি আল্লাহ তায়ালা আমার পক্ষে থাকেন, তাহলে আপনাদের ভোটও লাগবে না।’ 

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকেলে পিরোজপুরের নেছারাবাদ উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক নির্বাচনী প্রচারণায় জাতীয় পার্টির (জেপি-মঞ্জু) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এসব কথা বলেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-২ আসন থেকে প্রার্থী হয়েছেন মঞ্জু। আওয়ামী লীগের শরিক দল হিসেবে তিনি নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন। তিনি আরও বলেন, ‘আমি আপনাদের ভোট চাইব না। যা চাওয়ার আল্লাহ তায়ালার কাছেই চাইব।’

তিনি বলেন, ‘যদি রাজাকার-আল বদরদের সন্তানেরা ক্ষমতায় আসে, তাহলে নেছারাবাদের উন্নয়নের চিত্রই পরিবর্তন হয়ে যাবে।’

সন্ধ্যা নদীতে সেতু তৈরির দাবির বিষয়ে মঞ্জু বলেন, ‘শেখ হাসিনা ক্ষমতায় আসলে এমনিতেই সেতু নির্মাণ হয়ে যাবে। আর নৌকায় ভোট দিলেই শেখ হাসিনাকে ভোট দেয়া হবে।’

সমাবেশে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। ভান্ডারিয়া, কাউখালী এবং নেছারাবাদ উপজেলা নিয়ে গঠিত পিরোজপুর-২ আসনে মঞ্জুর অন্যতম প্রতিদ্বন্দ্বী তারই সাবেক একান্ত ব্যক্তিগত সহকারী মহিউদ্দিন মহারাজ। তিনি জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান। নির্বাচনে তার প্রতীক ঈগল।

৭ পদে শিক্ষকসহ ২১ জনকে নিয়োগ দেবে সেনা পাবলিক স্কুল ও কলেজ
  • ২৩ অক্টোবর ২০২৬
দোকান ‘দখল’ ও মারধরের অভিযোগ, ঢাকা কলেজ ছাত্রদলের তিন নেতার…
  • ২৩ অক্টোবর ২০২৬
নতুন পদ পেলেন হাসনাত-সারজিস-পাটওয়ারী-আসিফ, এনসিপির কেন্দ্রী…
  • ২৩ অক্টোবর ২০২৬
সড়কে প্রাণ হারালেন মাভাবিপ্রবির সাবেক শিক্ষার্থী এসআই মিজান…
  • ২৩ অক্টোবর ২০২৬
এআইইউবিতে শিক্ষক নিয়োগ, আবেদন অনলাইনে 
  • ২৩ অক্টোবর ২০২৬
দেশের বাজারে ফের কমল স্বর্ণের দাম, ভরিতে কত?
  • ২৩ অক্টোবর ২০২৬