পিছিয়ে গেল বিএনপির হরতাল

১৭ ডিসেম্বর ২০২৩, ০৩:২৮ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৪৭ PM

© সংগৃহীত

দেশজুড়ে সোমবার (১৮ ডিসেম্বর) বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল এক দিন পিছিয়ে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) পালন করা হবে বলে জানিয়েছে দলটি। রোববার (১৭ ডিসেম্বর) দুপুর ২টায় এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, কুয়েতের আমিরের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক ঘোষণা করায় হরতালের তারিখ পরিবর্তন করা হয়েছে।

আরও পড়ুন: পরীক্ষা বাতিল হলেও বছরে দুই সময়ে মূল্যায়ন হবে মাধ্যমিকের

বাংলাদেশের অকৃত্রিম বন্ধুরাষ্ট্র কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমাদ আল-জাবের আল-সাবাহ শনিবার (১৬ ডিসেম্বর) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার সম্মানে সোমবার (১৮ ডিসেম্বর) রাষ্ট্রীয়ভাবে এক দিনের শোক পালন করার ঘোষণা দেয় সরকার। মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
 
উল্লেখ্য, শনিবার (১৬ ডিসেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সোমবার (১৮ ডিসেম্বর) সকাল ৬টা থেকে সন্ধ্যা পর্যন্ত দেশব্যাপী হরতালের ডাক দেন।

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের জন্য পিএসসির জরুরি ন…
  • ০৭ এপ্রিল ২০২৬
বিসিবিতে যাচ্ছেন তামিম, সন্ধ্যায় বসছে নতুন এডহক কমিটির সভা
  • ০৭ এপ্রিল ২০২৬
ধানের শীষে মনোনয়ন না দেওয়ায় বিএনপিকে ধন্যবাদ জানালেন রুমিন …
  • ০৭ এপ্রিল ২০২৬
বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে স্বাস্থ্য সচেতনতায় রাবিতে সা…
  • ০৭ এপ্রিল ২০২৬
হাসপাতালের ভুল রিপোর্টে চিকিৎসায় বিলম্ব, নিভে গেল সাকিবের জ…
  • ০৭ এপ্রিল ২০২৬
শিক্ষার্থীদের বই পড়ায় আগ্রহ বাড়াতে প্রতিযোগিতার আয়োজন করবে…
  • ০৭ এপ্রিল ২০২৬
close