রাষ্ট্রপতির সাজেক ভ্রমণ, পাঁচদিন বন্ধ থাকবে রিসোর্ট-কটেজ

১২ ডিসেম্বর ২০২৩, ০৩:৫৯ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৫২ PM
সাজেকের দৃষ্টিনন্দন দৃশ্য

সাজেকের দৃষ্টিনন্দন দৃশ্য © ফাইল ছবি

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটন নগরী সাজেকে তিনদিনের জন্য অবকাশযাপনে যাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। সোমবার (১১ ডিসেম্বর) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।

এদিকে রাষ্ট্রপতির আগমন উপলক্ষ্যে আগামী ১৮ থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত সাজেকের সব কটেজ, রিসোর্ট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। যারা এ সময়ের মধ্যে কটেজ-রিসোর্ট বুকিং দিয়েছেন তাদের বুকিং বাতিল করা হয়েছে এবং পরবর্তী তারিখে বুকিং দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে কর্তৃপক্ষের বরাতে।

অন্যদিকে রাষ্ট্রপতির আগমন উপলক্ষ্যে নিরাপত্তা বলয় জোরদার রাখতে প্রস্তুতি সভা করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান, পুলিশ সুপার মীর আবু তৌহিদসহ সংশ্লিষ্টরা। বৈঠকে সাজেকের কটেজ ও রিসোর্ট মালিক সমিতির নেতারাও উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: এখনও সাকিবেই মগ্ন বিসিবি, নেতৃত্বে রাখার চিন্তা তিন ফরম্যাটেই

সাজেক কটেজ-রিসোর্ট মালিক সমিতির সভাপতি সুপর্ন দেব বর্মণ জানিয়েছেন, রাষ্ট্রপতির আগমন উপলক্ষ্যে চলতি মাসের ১৮ ডিসেম্বর থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত সাজেকের সব রিসোর্ট বন্ধ থাকবে।

জেলা প্রশাসক (ডিসি)  মোহাম্মদ মোশারফ হোসেন খান জানিয়েছেন, রাষ্ট্রপতির আগমন উপলক্ষ্যে তাঁর নিরাপত্তার স্বার্থে ১৮ ডিসেম্বর থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত সাজেক ভ্রমণে পর্যটকদের নিরুৎসাহিত করার ব্যাপারে আলোচনা হয়েছে।

প্রথমবারের মতো বাংলাদেশে স্পিন বোলিং মেশিন, দাম কত?
  • ০৬ এপ্রিল ২০২৬
বিসিএস একটা হাইপ, একটা ট্রাপ আর সমাজ-পরিবারের চাপিয়ে দেয়া প…
  • ০৬ এপ্রিল ২০২৬
পৈতৃক বাড়িতে সুচিত্রা সেনের ৯৫তম জন্মবার্ষিকী উদযাপন
  • ০৬ এপ্রিল ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে মেরী স্টোপস, আবেদন শেষ ১৫ এপ্রিল
  • ০৬ এপ্রিল ২০২৬
‘সংস্কার থেকে পিছিয়ে গেলে আরেকটি অভ্যুত্থানের প্রস্তুতি শুর…
  • ০৬ এপ্রিল ২০২৬
৯টা বাজতেই বন্ধ গেট, নির্ধারিত সময়ে উপস্থিত হতে পারেননি ৩২ …
  • ০৬ এপ্রিল ২০২৬
close