এখনও সাকিবেই মগ্ন বিসিবি, নেতৃত্বে রাখার চিন্তা তিন ফরম্যাটেই

১২ ডিসেম্বর ২০২৩, ০৩:৩৬ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
সাকিব আল হাসান

সাকিব আল হাসান © ফাইল ছবি

সাকিব আল হাসান বিশ্বকাপের পর এখন অবধি মাঠে ফেরেননি ইনজুরির কারণে। এর মধ্যে তার নির্বাচনী ব্যস্ততাও শুরু হচ্ছে এই বিশ্বসেরা অলরাউন্ডারের। সাকিবকে ছাড়া নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ফরম্যাটেই নেতৃত্ব দিচ্ছেন নাজমুল হোসেন শান্ত। তার নেতৃত্বে কিউইদের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট জিতেছে বাংলাদেশ। বিশ্বকাপে হতাশার পারফরম্যান্সে সেটি কিছুটা স্বস্তি হয়ে এসেছে দেশের ক্রিকেটে।

তবে দীর্ঘ মেয়াদি নেতৃত্বে এখনও ভাবনায় নেই তিনি। সাকিবকেই তিন ফরম্যাটেই অধিনায়ক হিসেবে চাইছে বিসিবি। যদিও বিশ্বকাপের পর আর ওয়ানডে অধিনায়কত্ব না করার ইচ্ছের কথা জানিয়েছিলেন সাকিব। তবে সাকিবকেই লম্বা সময়ের জন্য বোর্ড নেতৃত্বে চাইছে বলে নিশ্চিত করেছেন ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস।  

মঙ্গলবার মিরপুরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, এখানে পুনর্বিবেচনার বিষয় আসে না। সাকিব এখনও আমাদের অধিনায়ক। এখন আমরা শান্তকে দিয়েছি, তাকে বলেছি শুধু দুইটা সিরিজ, নিউজিল্যান্ড সিরিজের জন্য তাকে আমরা অধিনায়কত্ব দিয়েছি।

আরও পড়ুন: বাংলাদেশের বিপক্ষে তারুণ্যনির্ভর স্কোয়াড ঘোষণা নিউজিল্যান্ডের

তিনি বলেন, সাকিবকে একটা লম্বা সময়ের জন্য অধিনায়কত্ব দেওয়া হয়েছে আপনারা জানেন। লম্বা সময়ের অধিনায়কত্বের মধ্যে সব ফরম্যাটে এখনও সে অধিনায়ক। সাকিব আসলে আমরা ধরে নিচ্ছি সাকিবই অধিনায়ক। সামনের ফরম্যাটগুলো সে অধিনায়ক থাকবে কি থাকবে না এরকম প্রশ্ন কিন্তু উঠে না। আমরা জানি সে এখনও অধিনায়ক।

বোর্ডের চাওয়ার বিষয়ে জানতে চাইলে ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জানান, আমরা যেহেতু তাকে অলরেডি ম্যান্ডেড দিয়েছি, আমরা চাই সে বাকিগুলো নিজে অধিনায়ক থাকুক।

শান্ত এর আগে ওয়ানডে অধিনায়কত্বও করেছেন সাকিবের অনুপস্থিতিতে। টেস্টে তার নেতৃত্ব ছিল চোখে পড়ার মতো, প্রশংসাও কুড়িয়েছেন তিনি। সাকিবের সঙ্গে থেকে শান্ত ও মেহেদী হাসান মিরাজ নেতৃত্বে আরও দক্ষ হবেন, এমন আশা বোর্ডের।

জালাল বলেন, একটা সময় তো আসবে সাকিব অবশ্যই আর খেলা চালিয়ে যাবে না। হয়ত কোনো ফরম্যাট কমিয়ে দেবে। আমাদের হাতে শান্ত আছে, মিরাজ আছে; আমরা যাদের সম্ভাবনাময় অধিনায়ক বলি। এটা বোর্ডের কাছে মনে হয় তারা বাংলাদেশকে সামনে থেকে নেতৃত্ব দেওয়া মতো তাদের দুজনেরই সামর্থ্য আছে।

পরিবারকে সময় দিতে এখন যুক্তরাষ্ট্রে আছেন সাকিব। সোমবার সেখানে এক অনুষ্ঠানে জানিয়েছেন, খেলা চালিয়ে যেতে চান আরও অনেকদিন। দেশের হয়ে খেলায় মনোযোগ দিতে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটকে না বলেছেন বলেও দাবি করেন এই অলরাউন্ডার। তার এমন ইচ্ছেকে স্বস্তির মনে করছে বিসিবি।  

অনুমতি ছাড়া স্বাক্ষর ব্যবহারের অভিযোগ: শিক্ষক ফোরামের নামে …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নোবিপ্রবিতে অনলাইন পেমেন্ট ব্যবস্থা চালুর দাবি ছাত্রদলের
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
মাননীয় স্পিকার, আমার একটা মাত্র বউ: আইনমন্ত্রী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
এক সপ্তাহের ছুটিতে বিদেশে গিয়ে লাপাত্তা নোবিপ্রবির দুই কর্ম…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ফ্রাঙ্কফুর্টে অনুষ্ঠিত হলো ‘এআইইউবিয়ান ইন ইউরোপ সিজন ২’
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ভালো অবস্থানে বিএনপির শরিকরা, বিজয়ী ৫ জনের চারজনই মন্ত্রিসভ…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9