ছাত্রলীগের আড্ডায় আসছেন মাশরাফি

০৯ ডিসেম্বর ২০২৩, ১২:৪০ AM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৫৫ PM

© সংগৃহীত

কেন্দ্রীয় ছাত্রলীগ আয়োজিত ভার্চুয়াল আড্ডায় আজ অতিথি হিসেবে আসছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা। শুক্রবার (৮ ডিসেম্বর) ছাত্রলীগসূত্রে বিষয়টি জানা গেছে।

শনিবার (৯ ডিসেম্বর) রাত ৮টায় ছাত্রলীগের ভার্চুয়াল আড্ডায় যুক্ত হবেন মাশরাফি। ছাত্রলীগের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে। তবে এতে সঞ্চালক হিসেবে কে থাকবেন তা জানানো হয়নি।

৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসন থেকে আবারও আওয়ামী লীগের প্রার্থী হয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ক। ২০১৯ সালে ক্রিকেট মাঠ থেকে রাজনীতিতে পা রেখে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো নড়াইল-২ আসন থেকে আওয়ামী লীগের হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন মাশরাফি বিন মুর্তাজা।

হবিগঞ্জে দুই ফিলিং স্টেশনকে জরিমানা ৩০ হাজার টাকা
  • ০৮ এপ্রিল ২০২৬
হরমুজ থেকে মালাক্কা, যে পাঁচ সরু সমুদ্রপথের ওপর নির্ভরশীল ব…
  • ০৮ এপ্রিল ২০২৬
জাল সনদধারী শিক্ষকদের বিষয়ে সরকারের সিদ্ধান্ত জানালেন শিক্ষ…
  • ০৮ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগে ভাইভা শুরুর সম্ভাব্য সময় জানাল এনটি…
  • ০৮ এপ্রিল ২০২৬
রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে আগুন
  • ০৮ এপ্রিল ২০২৬
ভিসা নিয়ে বাংলাদেশিদের যুক্তরাজ্যসহ ১৩ দেশের যৌথ সতর্কতা
  • ০৮ এপ্রিল ২০২৬
close