আমেরিকা নিষেধাজ্ঞা দিলে রাশিয়া সহযোগিতার বিষয়ে ভাববে: রাষ্ট্রদূত

০৭ ডিসেম্বর ২০২৩, ০২:১৬ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৫৭ PM
রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মন্টিটস্কি

রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মন্টিটস্কি © সংগৃহীত

বাংলাদেশের ওপর পশ্চিমা বিশ্বের যেকোন নিষেধাজ্ঞার বিরুদ্ধে অবস্থান নেবে রাশিয়া। নিষেধাজ্ঞা দিলেও তাতে বাংলাদেশের কিছু হবে না। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে স্বাধীনতা সাংবাদিক ফোরাম আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মন্টিটস্কি।

তিনি বলেন, গাজায় যখন মানুষ মারা যায় তখন পশ্চিমারা কিছু বলেন না, অথচ ইউক্রেনে কিছু হলে পত্রিকায় আর্টিকেল প্রকাশ করা হয়। বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্রের এ আচরণ, দ্বিচারিতা ছাড়া আর কিছুই না বলেও মন্তব্য করেন তিনি।

বাংলাদেশ ইস্যুতে তিনি বলেন, যদি ওই ধরনের কোনো সমস্যা হয়, আমরা আলোচনা করব। আমরা কী ধরনের সহযোগিতা করতে পারি সেটি রাশিয়ান সরকার এবং আমাদের অন্যান্য ইনস্টিটিউশন মিলে আলোচনা করব।

এ অনুষ্ঠানের আয়োজন করে স্বাধীনতা সাংবাদিক ফোরাম। জ্যৈষ্ঠ সাংবাদিক খায়রুল আলমের সভাপতিত্বে সঞ্চালকের দায়িত্ব পালন করেন জ্যৈষ্ঠ সাংবাদিক শেখ শাহরিয়ার জামান।

ট্যাগ: রাশিয়া
প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষায় নতুন নির্দেশনা জারি
  • ৩১ মার্চ ২০২৬
এইচএসসি পরীক্ষা কবে, জানালেন শিক্ষামন্ত্রী
  • ৩০ মার্চ ২০২৬
আবেগি জয়া আহসান অরুণোদয়, তোমায় মনে থাকবে আজীবন
  • ৩০ মার্চ ২০২৬
ভিআইপি ও পুলিশ কর্মকর্তাদের নামে ভুয়া আইডি খুলে প্রতারণা, য…
  • ৩০ মার্চ ২০২৬
ঢাবি প্রো-ভিসি শিক্ষার রুটিন দায়িত্বে উপাচার্য ড. ওবায়দুল ই…
  • ৩০ মার্চ ২০২৬
কুবির প্রশাসনিক কার্যক্রম বন্ধের হুমকি দিলেন ছাত্রদল নেতারা
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence