এইচএসসিতে ফেল করায় গলায় ফাঁস নিলেন সাদিয়া

২৬ নভেম্বর ২০২৩, ০৫:৩২ PM , আপডেট: ১৩ আগস্ট ২০২৫, ০৪:১৪ PM
ফরিদপুর থানা

ফরিদপুর থানা © সংগৃহীত

ফরিদপুরের সদরপুর উপজেলায় উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় সাদিয়া আক্তার (১৮) নামে এক কলেজছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। রবিবার (২৬ নভেম্বর) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের সতের রশি গ্রামে এ ঘটনা ঘটে। সদরপুর থানার ওসি মামুন আল রশিদ আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।

সাদিয়া আক্তার চর বিষ্ণুপুর ইউনিয়নের আলী হোসেন ডাঙ্গী গ্রামের ডিগ্রিরচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস ছালাম মৃধার মেয়ে এবং তিনি সদরপুর সরকারি কলেজের মানবিক বিভাগের ছাত্রী। তিনি ইংরেজি বিষয়ে কম নম্বর পেয়ে অকৃতকার্য হয়। তারা সতেরো রশি গ্রামে ভাড়া বাড়িতে থাকতেন।

আরও পড়ুন: এইচএসসি ও সমমানের ফল পুনঃনিরীক্ষণ শুরু কাল

সাদিয়ার মা রোজিনা আক্তার বলেন, ‘সাদিয়া এবার এইচএসসি পরীক্ষা দিয়েছিল। ইংরেজিতে ফেল করার কথা শুনে সাদিয়া গলায় ফাঁস দেয়। পরে আমরা তাকে উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।’

এ বিষয়ে সদরপুর থানার ওসি মামুন আল রশিদ জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ফরিদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১০
  • ০৪ এপ্রিল ২০২৬
শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায় হলে শাস্তি: শিক্ষামন্ত্রী
  • ০৪ এপ্রিল ২০২৬
তৃতীয়বার অস্ত্রোপচার অভিনেত্রী বৃষ্টির, আবেগঘন স্ট্যাটাসে য…
  • ০৪ এপ্রিল ২০২৬
রাষ্ট্রব্যবস্থার সংস্কার থেকে সরে এসেছে সরকার : মিয়া গোলাম …
  • ০৪ এপ্রিল ২০২৬
বেসরকারি মেডিকেলের ঐচ্ছিক মাইগ্রেশনের ফল প্রকাশ
  • ০৪ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রীর নেতৃত্বে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদ, কমিটিত…
  • ০৪ এপ্রিল ২০২৬