আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু আজ

১৮ নভেম্বর ২০২৩, ০৮:৩৫ AM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:১৯ PM
আওয়ামী লীগ

আওয়ামী লীগ © সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু হবে আজ শনিবার। এদিন সকাল ১০টায় দলটির কেন্দ্রীয় কার্যালয় থেকে নিজের ফরম সংগ্রহ করে এ কার্যক্রমের উদ্বোধন করবেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।

এরপর থেকে সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। টানা চারদিন অনলাইনে ও সরাসরি কার্যালয় থেকে দলটির মনোনয়ন ফরম কেনা ও জমা দেওয়া যাবে।

বৃহস্পতিবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে।

একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয় থেকে ৩০ হাজার টাকা করে মনোনয়ন ফরম বিক্রি করা হয়েছিল। এবার ফরমের দাম ৫০ হাজার টাকা করা হয়েছে। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয় থেকে বিভাগওয়ারি মনোনয়ন ফরম সংগ্রহ করা যাবে। ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জন্য দুটো করে বুথ থাকবে।

আরও পড়ুন: আওয়ামী লীগ নেতার চড়-থাপ্পড়ে বধির হওয়ার পথে কলেজছাত্র

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় কার্যালয়ের দ্বিতীয় তলায় ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগ এবং তৃতীয় তলায় রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের মনোনয়নপত্র বিতরণ করা হবে। নিচতলায় সব বিভাগের মনোনয়নপত্র জমা নেওয়া হবে।

মনোনয়নপ্রত্যাশীদের অতিরিক্ত লোকসমাগম ছাড়া ফরম সংগ্রহ করতে বলা হয়েছে। প্রার্থী নিজে অথবা তার একজন যোগ্য প্রতিনিধির মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ ও জমা করতে হবে। আবেদনপত্র সংগ্রহের সময় অবশ্যই প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে এবং ফটোকপির ওপর মোবাইল নম্বর ও বর্তমান সাংগঠনিক পরিচয়সহ ৩টি পদ সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে। মঙ্গলবার বিকেল ৪টার মধ্যে মনোনয়ন ফরম জমা দিতে হবে।  

গুচ্ছ ‘সি’ ইউনিটের ফল প্রকাশ
  • ৩০ মার্চ ২০২৬
হামে শিশুর মৃত্যুর ঘটনায় ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে নির্দে…
  • ৩০ মার্চ ২০২৬
পাবনায় সাংবাদিকদের সঙ্গে আড্ডায় মেতে উঠলেন রাষ্ট্রপতি
  • ৩০ মার্চ ২০২৬
উমরাহ পালনে আজ রাতে সৌদি আরবে যাচ্ছেন নাহিদ ইসলাম
  • ২৯ মার্চ ২০২৬
সরকারি কর্মচারীদের সকাল ৯টায় অফিসে এসে ৪০ মিনিট অবস্থান বাধ…
  • ২৯ মার্চ ২০২৬
চূড়ান্ত হলো এনসিপির ৫ সিটির মেয়র মনোনয়ন
  • ২৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence