অনলাইনে শার্ট অর্ডার করে ত্যানা পেলেন আনিসুল হক

১৭ নভেম্বর ২০২৩, ১০:৫৬ AM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:২৪ PM
আনিসুল হক

আনিসুল হক © সংগৃহীত

অনলাইনে শার্ট অর্ডার করে ‘ত্যানা’ পাওয়ার অভিযোগ করেছেন দেশের জনপ্রিয় লেখক ও সাংবাদিক আনিসুল হক। এর আগেও একাধিকবার এ ধরনের অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি জানিয়েছেন, এরপর থেকে তিনি আর অনলাইনে কেনাকাটা করবেন না।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকালে নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি তিনি এসব কথা জানান। তার ওই পোস্টে এখন পর্যন্ত প্রায় ২০০ জন ব্যবহারকারী মন্তব্য করেছেন। তাদের অনেকেই আনিসুল হকের মতো অনলইনে কেনাকাটা নিয়ে নিরাশা হওয়া ও হতাশার কথা জানিয়েছেন।

আনিসুল হক ফেসবুকে লিখেছেন, ‘‘ফেসবুকে শার্টের সুন্দর ছবি দেখে অর্ডার দিলাম। এলো ত্যানা। এর আগে দুজনে অন্তত ১০ বার ঠকেছি। আর কোনোদিন দেশে অনলাইনে কেনাকাটা করব না, না, না...।’’

আরও পড়ুন: অনলাইন কেনাকাটা নিয়ে ৭ নির্দেশনা বাণিজ্য মন্ত্রণালয়ের

লেখক আনিসুল হকের ওই পোস্টে এখন পর্যন্ত প্রায় দেড় হাজার মানুষ প্রতিক্রিয়া দেখিয়েছেন। মন্তব্যের ঘরে একই ধরনের অভিজ্ঞতার কথা জানিয়ে ইয়াসীর আহমেদ লাভলূ নামে একজন ব্যবহারকারী লিখেছেন, মনে শান্তি পাইলাম স্যার, ভাবছিলাম আমিই একমাত্র ভুক্তভোগী।

তিনি লিখেন, অনলাইনে স্যামসাং ৮+ ফোন অর্ডার করে খুবই নিম্ন মানের একটি চায়না ফোন পেয়েছিলাম। তাও অগ্রীম টাকা দিয়ে পেমেন্ট করতে হয়েছিল। করোনার সময়ে আমার সঙ্গে এমনটা হয়েছে।

আরিফ হোসাইন নামে একজন ব্যবহারকারী লিখেছেন, ‘‘আমাদের দেশে অনলাইন মার্কেটিংয়ে বিশাল সম্ভাবনা রয়েছে। সেটা কিছু প্রতারকের কারণে একেবারেই নষ্ট হয়ে যাচ্ছে। আমার নিজেরও বিশ্বাস উঠে গেছে ওদের উপর থেকে। তবে ব্যতিক্রম কিছু প্রতিষ্ঠান এখনো আছে।’’

৫ আগস্টের পর থেকে পলাতক, মৃত্যুর পর গোপনে গার্ড অব অনার দিল…
  • ২৪ অক্টোবর ২০২৬
টেসলার উড়ন্ত রোডস্টার প্রকল্পে কাজ করেছেন বুয়েট শিক্ষার্থী …
  • ২৪ অক্টোবর ২০২৬
ছোটবেলার বন্ধুত্ব, মৃত্যুও হলো একসঙ্গে
  • ২৪ অক্টোবর ২০২৬
অ্যাসিস্ট্যান্ট অফিসার নিয়োগে বিজ্ঞপ্তি আকিজ গ্রুপে, আবেদন…
  • ২৪ অক্টোবর ২০২৬
ধর্ষণের অভিযোগে বাড়ি গুঁড়িয়ে দেয়ার পর এবার লুট হচ্ছে মাটি, …
  • ২৪ অক্টোবর ২০২৬
ভারতে কী তবে দক্ষিণের বসন্ত চূড়ান্ত রূপ পেতে যাচ্ছে
  • ২৪ অক্টোবর ২০২৬