বাবাকে শেষ দেখা হলো না রিমান্ডে থাকা ছাত্রদল নেতার

১৭ নভেম্বর ২০২৩, ১২:১২ AM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:২৪ PM
কামরুল হাসান ও তার বাবার লাশ

কামরুল হাসান ও তার বাবার লাশ © সংগৃহীত

হার্ট অ্যাটাকে না ফেরার দেশে পারি জমিয়েছেন ঢাকা মহানগর উত্তর ছাত্রদল নেতা কামরুল হাসানের বাবা। জামিন না মেলায় বাবাকে শেষ বারের মতো দেখাও হলো না তার।  

বৃহস্পতিবার সকালে সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কামরুল হাসানের বাবা সাবেক পুলিশ কর্মকর্তা কবিরুল হক। 

গত ১৩ নভেম্বর রাজধানীর গুলশান এলাকায় অবরোধের মিছিলকালে তিনজনকে আটক করা হয়। পরে গুলশান থানার একটি পুরোনো মামলায় কামরুল হাসানসহ অন্যদের তিন দিনের রিমান্ডে নেয় পুলিশ। বর্তমানে তারা পুলিশ হেফাজতে রয়েছেন। 

কামরুলের ছোট ভাই মেহেদী জানান, সকালে বাবার মৃত্যুর সংবাদ পেয়ে তিনি সিলেটে ছুটে যান। তার অন্যান্য আত্মীয়-স্বজনরা মিলে কামরুল হাসানের জামিনের জন্য আবেদন করলেও আদালত তা না মঞ্জুর করেন। কামরুল হাসান তাদের পরিবারের বড় সন্তান। কিন্তু বাবার শেষ মুখ দেখাটাও তার হলো না। কবরে মাটিও দিতে পারলেন না। একদিকে বাবার জন্য কষ্ট, অন্যদিকে ভাইয়ের এ অবস্থায় পুরো পরিবার ভেঙে পড়েছে। 

কামরুল হাসানের আইনজীবী নিহার হোসেন ফারুক জানান, বাবার মৃত্যুর সংবাদ পেয়ে সিএমএম আদালতে তার জামিনের জন্য আবেদন করা হলেও তা নামঞ্জুর করেছেন বিচারক। এটা অমানবিক।

যথাযথ পরিকল্পনা ছাড়া অনলাইন ক্লাস চালু করা হতে পারে আত্মঘাত…
  • ০২ এপ্রিল ২০২৬
মন্ত্রিসভার বৈঠকসহ আজ ৫ কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী
  • ০২ এপ্রিল ২০২৬
মেঘনা ব্যাংক নিয়োগ দেবে রিকভারি অফিসার, পদ ১০, আবেদন স্নাতক…
  • ০২ এপ্রিল ২০২৬
১৩ ও ১৪তম নিবন্ধনধারীদের বিষয়ে যে প্রস্তাব করল এনটিআরসিএ
  • ০২ এপ্রিল ২০২৬
৯ম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের জোর দাবি এনসিপির
  • ০২ এপ্রিল ২০২৬
অনুমোদনের অপেক্ষায় আরও ৮ বেসরকারি বিশ্ববিদ্যালয়
  • ০২ এপ্রিল ২০২৬