কক্সবাজারের হোটেলে অপ্রাপ্তবয়স্কদের রুম ভাড়া নিয়ে কঠোর বার্তা, নেওয়া হবে আইনি ব্যবস্থা

২৪ অক্টোবর ২০২৬, ০৬:৩৫ PM
কক্সবাজারের একটি পাঁচতারকা হোটেল

কক্সবাজারের একটি পাঁচতারকা হোটেল © সংগৃহীত

কক্সবাজারের হোটেলগুলোতে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের প্রেমিকের সঙ্গে থাকার জন্য রুম ভাড়া দেওয়া হলে সংশ্লিষ্ট মালিক ও ম্যানেজারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সংরক্ষিত সংসদ সদস্য ও কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না। জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ছাড়া এ ধরনের অবস্থানের সুযোগ দেওয়াকে গুরুতর অপরাধ উল্লেখ করে হোটেল ব্যবসায়ীদের সতর্ক করেন তিনি।

আজ শনিবার (২৪ অক্টোবর) দুপুরে কক্সবাজার জেলা প্রশাসন আয়োজিত নিরাপদ পর্যটন নিশ্চিতকরণবিষয়ক মতবিনিময় সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ হুঁশিয়ারি দেন। কক্সবাজার ইনস্টিটিউট ও পাবলিক লাইব্রেরির শহীদ সুভাষ মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় হোটেল-মোটেল ও রেস্তোরাঁর মালিক, পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ী এবং বিভিন্ন অংশীজন উপস্থিত ছিলেন।

সভায় শামীম আরা স্বপ্না বলেন, ‘কক্সবাজারে ইদানীং দেখা যায় ছোট ছোট মেয়েরা তাদের প্রেমিকদের হাত ধরে আপনাদের হোটেলে চলে আসে। তারা তো আন্ডার এজ (অপ্রাপ্ত বয়স্ক) তাদের এখনো একা হোটেলে থাকার বয়স হয়নি। আপনারা তাদেরকে এনআইডি (জাতীয় পরিচয় পত্র) ছাড়া অবস্থান করতে দেন, এটা আইনত অনেক বড় অপরাধ। এর ফলে নানা ধরনের অঘটন ঘটছে। কেউ পথে-ঘাটে প্রাণ হারাচ্ছেন, আবার কেউ আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন।’

কক্সবাজারকে দেশের অন্যতম সুন্দর পর্যটন এলাকা উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের ঘটনা পর্যটন নগরীতে ঘটতে দেওয়া যায় না। হোটেল ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদের প্রতি অনুরোধ, কেউ মা-বাবার সঙ্গে এলে থাকতে পারবেন। তবে প্রেমিকের সঙ্গে এলে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ছাড়া হোটেলে থাকার অনুমতি দেওয়া যাবে না। এরপরও এ ধরনের ঘটনা ধরা পড়লে সংশ্লিষ্ট হোটেল মালিক ও ম্যানেজারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নানের সভাপতিত্বে সভায় কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল, ফায়ার সার্ভিস, পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা এবং ব্যবসায়ী নেতারা বক্তব্য দেন।

প্রসঙ্গত, সম্প্রতি কক্সবাজারে অপ্রাপ্তবয়স্কদের হোটেলে অবস্থান ও পর্যটকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যে এ সতর্কবার্তা এল। গত ৮ অক্টোবর কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের মরদেহ উদ্ধারের পর দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। ১৩ বছর বয়সী ওই শিক্ষার্থী মৃত্যুর আগে কক্সবাজারের একটি হোটেলে কথিত প্রেমিক রাজুর সঙ্গে অবস্থান করেছিল বলে জানা যায়। হোটেলের নিবন্ধন খাতায় তার বয়স ১৮ বছর উল্লেখ করা হয়েছিল।

এ ছাড়া গত ১৭ অক্টোবর মেরিন ড্রাইভের টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যু হয়। ২১ অক্টোবর হিমছড়ি সৈকতে গোসলে নেমে প্রাণ হারান আরও পাঁচ পর্যটক। পর্যটন মৌসুমে একের পর এক এমন ঘটনায় নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি সামনে এসেছে। এ পরিস্থিতিতে হোটেল ব্যবসায়ীদের সতর্ক করার পাশাপাশি পর্যটকদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়েছে।

রোনালদোবিহীন পর্তুগাল প্রথম ম্যাচেই বিধ্বস্ত
  • ১৫ নভেম্বর ২০২৬
পরীক্ষার খাতা মূল্যায়নে কোডিং পদ্ধতি চালু করছে নওগাঁ বিশ্বব…
  • ১৫ নভেম্বর ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা প্রক্রিয়া আরও সহজ করল জার…
  • ১৫ নভেম্বর ২০২৬
বঙ্গোপসাগরে লঘুচাপ শক্তিশালী হচ্ছে, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ…
  • ১৫ নভেম্বর ২০২৬
শুধু ফুসফুস নয়, বায়ুদূষণে ক্ষতিগ্রস্ত হতে পারে হৃদযন্ত্র ও …
  • ১৫ নভেম্বর ২০২৬
আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ, একাদশে বাড়ত…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950