ঢাকা-কক্সবাজার রুটে চালু হচ্ছে আরও একটি ট্রেন, ওঠা যাবে কয়েকটি স্টেশন থেকে

২৩ অক্টোবর ২০২৬, ০৫:০৫ PM
 ঢাকা-কক্সবাজার রুটে চালু হচ্ছে মহানগর এক্সপ্রেস

ঢাকা-কক্সবাজার রুটে চালু হচ্ছে মহানগর এক্সপ্রেস © টিডিসি ছবি

ঢাকা থেকে কক্সবাজার যেতে চালু হচ্ছে আরও একটি ট্রেন। আগামী ২৬ অক্টোবর থেকে ঢাকা-কক্সবাজার রুটে চলবে মহানগর এক্সপ্রেস। এতে নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও ফেনীসহ পথের কয়েকটি স্টেশনের যাত্রীরা সরাসরি কক্সবাজার যাওয়ার সুযোগ পাবেন।

শুক্রবার (২৩ অক্টোবর) বাংলাদেশ রেলওয়ের পরিচালক (জনসংযোগ) আনিসুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৬ অক্টোবর সন্ধ্যায় কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে মহানগর এক্সপ্রেসের কক্সবাজারগামী প্রথম যাত্রার উদ্বোধন করবেন রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম। ওই দিন রাত ৮টা থেকে ট্রেনটি নতুন রুটে চলাচল শুরু করবে।

নতুন সময়সূচি অনুযায়ী, ট্রেন নম্বর ৭২২ রাত ৮টা ৩০ মিনিটে ঢাকা ছাড়বে। পরদিন সকাল ৬টায় পৌঁছাবে কক্সবাজারে। ফিরতি পথে ট্রেন নম্বর ৭২১ সকাল ৮টায় কক্সবাজার ছেড়ে দুপুর ১২টা ২০ মিনিটে চট্টগ্রাম পৌঁছাবে। এরপর সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ঢাকায় পৌঁছাবে ট্রেনটি।

পথে ট্রেনটি নরসিংদী, ভৈরব বাজার, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া, কসবা, কুমিল্লা, লাকসাম, নাঙ্গলকোট ও ফেনী স্টেশনে থামবে। ফলে এসব এলাকার যাত্রীদের কক্সবাজার যেতে আর ট্রেন পরিবর্তন করতে হবে না।

মহানগর এক্সপ্রেসে স্নিগ্ধা, এসি সিট ও এসি বার্থের পাশাপাশি শোভন চেয়ার আসনও থাকবে।

এতদিন ঢাকা-কক্সবাজার রুটে কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটক এক্সপ্রেস এবং চট্টগ্রাম-কক্সবাজার রুটে সৈকত এক্সপ্রেস ও প্রবাল এক্সপ্রেস চলাচল করত। মহানগর এক্সপ্রেস যুক্ত হলে কক্সবাজার রুটে ট্রেনের জোড়ার সংখ্যা চার থেকে বেড়ে পাঁচ হবে।

তবে নতুন সময়সূচিতে মহানগর এক্সপ্রেস চট্টগ্রামের কুমিরা স্টেশনে আর থামবে না।
 

৬২ শতাংশই জানেন না, শরীরে বাসা বেঁধেছে ডায়াবেটিস
  • ১৫ নভেম্বর ২০২৬
রোনালদোবিহীন পর্তুগাল প্রথম ম্যাচেই বিধ্বস্ত
  • ১৫ নভেম্বর ২০২৬
পরীক্ষার খাতা মূল্যায়নে কোডিং পদ্ধতি চালু করছে নওগাঁ বিশ্বব…
  • ১৫ নভেম্বর ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা প্রক্রিয়া আরও সহজ করল জার…
  • ১৫ নভেম্বর ২০২৬
বঙ্গোপসাগরে লঘুচাপ শক্তিশালী হচ্ছে, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ…
  • ১৫ নভেম্বর ২০২৬
শুধু ফুসফুস নয়, বায়ুদূষণে ক্ষতিগ্রস্ত হতে পারে হৃদযন্ত্র ও …
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950