১১ জেলায় আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘মিধিলি’

১৬ নভেম্বর ২০২৩, ০৭:০৯ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:২৪ PM
১১ জেলায় আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘মিধিলি’ 

১১ জেলায় আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘মিধিলি’  © ফাইল ছবি

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি গভীর নিম্নচাপে রূপ নিয়েছে। আজ বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা থেকে এটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। ঘূর্ণিঝড়ে সৃষ্ট হলে এর নাম হবে ‘মিধিলি’। 

এদিন সন্ধ্যায় সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জরুরি সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান। 

তিনি জানান, ঘূর্ণিঝড়টি শুক্রবার  দুপুর ১২টার মধ্যে উপকূলে আঘাত হানতে পারে। এটি দেশের ১১টি উপকূলীয় অঞ্চলের ১১টি জেলায় আঘাত হানার আশঙ্কা রয়েছে।

১১ জেলা হলো : বরগুনা, পটুয়াখালী, পিরোজপুর, ভোলা, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, সাতক্ষীরা, খুলনা, চট্টগ্রাম ও বাগেরহাট।

গেল মাসের (অক্টোবর) ২৪ তারিখ দিবাগত রাতে ঘূর্ণিঝড় ‘হামুন’ চট্টগ্রাম-কক্সবাজার উপকূলে আঘাত হানে। এতে চট্টগ্রাম-কক্সবাজার উপকূলে প্রাণহানি এবং বসতবাড়ি ও ফসলও নষ্ট হয়। এরপর আবার নতুন আরেকটি ঘূর্ণিঝড়ের আশঙ্কার কথা জানাল আবহাওয়া অধিদফতর।

দুর্ঘটনারে জেরে পুলিশের গাড়ি ভাঙচুর ও অস্ত্র ছিনিয়ে নেওয়ার …
  • ২৪ অক্টোবর ২০২৬
মানিকগঞ্জে নিরাপদ সড়ক নিশ্চিতকরণে মতবিনিময় সভা 
  • ২৪ অক্টোবর ২০২৬
এআইয়ের সহায়তায় লেখা যাবে বই, মিলবে পুরস্কারও, আবেদন যেভাবে
  • ২৪ অক্টোবর ২০২৬
২০০ ফিল্ড অফিসার নিয়োগে বিজ্ঞপ্তি সাজেদা ফাউন্ডেশনে, আবেদন…
  • ২৪ অক্টোবর ২০২৬
গাজীপুরে কারখানার গুদামে আগুন, ‎৪ ঘণ্টা চেষ্টা পর নিয়ন্ত্রণে
  • ২৪ অক্টোবর ২০২৬
বিয়ের দাবিতে সহকারী জজের বাড়িতে স্কুলশিক্ষিকার অনশন
  • ২৪ অক্টোবর ২০২৬