বগুড়ায় বিএনপি-আ. লীগের সংঘর্ষে পুলিশসহ আহত ৩৫

১৫ নভেম্বর ২০২৩, ০৪:৪২ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:২৮ PM
বিএনপি-আওয়ামী লীগের সংঘর্ষ

বিএনপি-আওয়ামী লীগের সংঘর্ষ © সংগৃহীত

বগুড়ার শেরপুরে অবরোধ চলাকালীন আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষে ৩৫ জন আহত হয়েছেন। দুই পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। 

বুধবার (১৫ নভেম্বর) বেলা ১২টার দিকে শহরের হাসপাতাল রোডের খেজুরতলা এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহত পুলিশ সদস্যরা হলেন- শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবু কুমার সাহা, উপ-পরিদর্শক (এসআই) হাসান আলী, কনস্টেবল মো. শামীম হাসান, মো. রেজাউল করিম ও আফজাল হোসেন। এ ছাড়া আহত বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীরা চিকিৎসা নিয়ে বাড়িতে চলে যাওয়ায় তাদের পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বেলা পৌনে ১১টার সময় করতোয়া বাসস্ট্যান্ডের দক্ষিণ পাশে বিএনপি ও আওয়ামী লীগের মিছিল হচ্ছিল। এ সময় মহাসড়কের ওপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষ লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে আসে। এরপরও আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে অন্তত ২০ মিনিট সংঘর্ষ চলে। এ সময় পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছুড়েছে। এরপর পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আসে। 

 শেরপুর থানার ওসি বাবু কুমার সাহা বলেন, উভয় দলের সংঘর্ষ নিয়ন্ত্রণ করতে গিয়ে কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছুড়তে হয়েছে। সংঘর্ষ চলাকালে তিনি, তাঁর থানার উপপরিদর্শক (এসআই) হোসেন আলীসহ পাঁচজন আহত হয়েছেন। তাঁরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন। 

সপ্তাহে একদিন হোম অফিস দিল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ২০ এপ্রিল ২০২৬
জোট শরিকদের সাথে প্রতারণা করেছে বিএনপি, যে কারণে বললেন সারজ…
  • ২০ এপ্রিল ২০২৬
সিএনজি স্ট্যান্ডে চাঁদাবাজি নিয়ে শ্রমিক দলের দুই পক্ষের সংঘ…
  • ২০ এপ্রিল ২০২৬
ত্রয়োদশ সংসদে ‘একমাত্র ভাগ্যবান দম্পতি’
  • ২০ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার ওয়াশিংটনে সরাসরি বৈঠকে বসছে ইসরায়েল ও লেবানন
  • ২০ এপ্রিল ২০২৬
ন্যায় বিচার প্রাপ্তিতে ‘ই-বেইল বন্ড’ মাইল ফলক হিসেবে কাজ কর…
  • ২০ এপ্রিল ২০২৬