ইসির উদ্দেশে ইসলামী আন্দোলনের গণমিছিল শুরু

১৫ নভেম্বর ২০২৩, ০৩:২৬ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:২৮ PM
ইসলামী আন্দোলনের মিছিল

ইসলামী আন্দোলনের মিছিল © সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে আজ বুধবার সন্ধ্যায়। তফসিল ঘোষণা বন্ধের দাবিতে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের উদ্দেশে গণমিছিল শুরু করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

বুধবার (১৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বায়তুল মোকাররম উত্তর গেট থেকে গণমিছিল শুরু করে দলটি।

এদিকে ইসলামী আন্দোলনের গণমিছিল কর্মসূচিকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মিছিলে বাধা দেওয়া না হলেও রাজধানীর শান্তিনগর মোড়ে ব্যারিকেড দিয়েছে ডিএমপি।

এর আগে মঙ্গলবার (১৪ নভেম্বর) বিকেলে পল্টনের কার্যালয়ে দেশের চলমান সংকটজনক রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা সভায়, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী বলেছিলেন, রাজনৈতিক সমঝোতা ছাড়া এক তরফা আত্মঘাতীর তফসিল ঘোষণা দেশবাসী মানবে না। এক তরফা তফসিল ঘোষণা দেশকে গৃহযুদ্ধের পথে নিয়ে যাবে। রাজনৈতিক সমঝোতা ছাড়া একটি দলের ইচ্ছা পূরণের তফসিল দেশবাসী মানবে না। 

জোট শরিকদের সাথে প্রতারণা করেছে বিএনপি, যে কারণে বললেন সারজ…
  • ২০ এপ্রিল ২০২৬
সিএনজি স্ট্যান্ডে চাঁদাবাজি নিয়ে শ্রমিক দলের দুই পক্ষের সংঘ…
  • ২০ এপ্রিল ২০২৬
ত্রয়োদশ সংসদে ‘একমাত্র ভাগ্যবান দম্পতি’
  • ২০ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার ওয়াশিংটনে সরাসরি বৈঠকে বসছে ইসরায়েল ও লেবানন
  • ২০ এপ্রিল ২০২৬
ন্যায় বিচার প্রাপ্তিতে ‘ই-বেইল বন্ড’ মাইল ফলক হিসেবে কাজ কর…
  • ২০ এপ্রিল ২০২৬
মার্কা কাহিনী
  • ২০ এপ্রিল ২০২৬