দূতাবাসের কর্মকর্তাদের নিয়ে সহিংস বক্তব্যে পিটার হাসের উদ্বেগ

১৫ নভেম্বর ২০২৩, ১১:৫৯ AM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:২৮ PM
সচিবালয়ে সাংবাদিকদের সাথে কথা বলছেন পিটার হাস

সচিবালয়ে সাংবাদিকদের সাথে কথা বলছেন পিটার হাস © সংগৃহীত

ঢাকায় মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের নিয়ে যে রাজনৈতিক সহিংস বক্তব্য দেওয়া হয়েছে সেটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।

বুধবার (১৫ নভেম্বর) বেলা ১১টায় সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠকে এ উদ্বেগের কথা জানান রাষ্ট্রদূত।

পরে পিটার হাস সাংবাদিকদের বলেন, সম্প্রতি মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের নিয়ে যে রাজনৈতিক সহিংস বক্তব্য দেওয়া হয়েছে, সেটি নিয়ে বেঠকে গভীর উদ্বেগ জানিয়েছি।

বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গে পিটার হাস বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র আগামী নির্বাচনে একটি নিরপেক্ষ অবস্থানে থাকবে। নির্দিষ্ট কোন রাজনৈতিক দলের পক্ষে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষপাতমূলক দৃষ্টি ভঙ্গি অবস্থান না নিয়ে  বরং একটি স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচনে সর্বাত্মক সহযোগিতা করবে মার্কিন যুক্তরাষ্ট্র।

আরও পড়ুন: পিটার হাসকে যুক্তরাষ্ট্রে ফিরিয়ে নেওয়ার কথাটি 'রসবোধথেকে বলাইনান

মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে একটি শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন চায়। চলমান রাজনৈতিক অস্থিরতা পরিহার করে শর্তহীন একটি সংলাপের ওপর জোর দেন মার্কিন রাষ্ট্রদূত।

উল্লেখ্য, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ওবায়দুল কাদেরের সঙ্গে সকালে বৈঠকে বসেন মার্কিন এ রাষ্ট্রদূত। বুধবার (১৫ নভেম্বর) বেলা ১১টার দিকে সচিবালয়ে পৌঁছান মার্কিন রাষ্ট্রদূত। পরে মন্ত্রীর দপ্তরে বৈঠকটি শুরু হয়।

গণভোটের পক্ষে ফেসবুক পোস্ট, এক ঘণ্টা পর বহিষ্কার ছাত্রদল নে…
  • ৩০ মার্চ ২০২৬
অধিবেশন চলাকালে সংসদে রিংটোন বিড়ম্বনা, ফোন সাইলেন্ট মোডে রা…
  • ৩০ মার্চ ২০২৬
মব কালচার বন্ধে সরকার কী করছে? রুমিন ফারহানার প্রশ্নে যা বল…
  • ৩০ মার্চ ২০২৬
শিক্ষকদের মার্চের বেতন নিয়ে দুঃসংবাদ দিল মাউশি
  • ৩০ মার্চ ২০২৬
সরকারি অফিস সপ্তাহে কতদিন চলবে, জানা যাবে বৃহস্পতিবার
  • ৩০ মার্চ ২০২৬
সিন্ডিকেটের বাইরে জমি রেজিস্ট্রি করায় সাংবাদিককে পিটিয়ে অজ্…
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence