আজই সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা

১৫ নভেম্বর ২০২৩, ১১:০৬ AM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:২৮ PM
নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে কথা বলেন ইসির সচিব মো. জাহাংগীর আলম

নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে কথা বলেন ইসির সচিব মো. জাহাংগীর আলম © টিডিসি ফটো

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল আজ বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল এ ঘোষণা দেবেন।

বুধবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে তফসিল ঘোষণা উপলক্ষ্যে সংবাদ সম্মেলনে এ কথা বলেন ইসির সচিব মো. জাহাংগীর আলম।

তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিকেলে ২৬তম কমিশন সভা হবে। এরপর সন্ধ্যা ৭টায় সিইসি জাতির উদ্দেশে দেওয়া ভাষণে সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন।

আরো পড়ুন: ঢাবিতে ছাত্রদলের দুই নেতাকে পিটিয়ে পুলিশে দিল ছাত্রলীগ

জানা গেছে, বিকেল ৫টায় কমিশনের বৈঠক শেষে তফসিল ঘোষণা করবেন সিইসি। নির্বাচন হতে পারে আগামী বছরের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে। তফসিল ঘোষণাকে কেন্দ্র করে আগারগাঁওয়ে কমিশন ভবন ও আশপাশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২ দোকান পুড়ে ছাই, ক্ষতি প্রায় কোটি টাকা,…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
৩১ বছরের সর্বোচ্চ সুদহার ঘোষণা করল জাপান
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে দুই মৎস্য প্রকল্পের ৯২ লাখ টাকা ভূমি কর বকেয়া, আদ…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
ম্যাপল বিয়ার কানাডিয়ান প্রি-স্কুলে ৪ পদে নিয়োগ
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
টেলিগ্রামভিত্তিক সংঘবদ্ধ অনলাইন প্রতারক চক্রের ২ সদস্য গ্রে…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬