অবরোধের সমর্থনে রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

১৫ নভেম্বর ২০২৩, ১০:০১ AM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:২৮ PM
রাজধানীর কমলাপুর এলাকায় বিক্ষোভ করেছে স্বেচ্ছাসেবক দল

রাজধানীর কমলাপুর এলাকায় বিক্ষোভ করেছে স্বেচ্ছাসেবক দল © সংগৃহীত

বিএনপির ডাকা অবরোধের সমর্থনে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসানের নেতৃত্বে বুধবার (১৫ নভেম্বর) সকালে কমলাপুর রেলস্টেশনের সামনের সড়কে মিছিল হয়।

মিছিলে আরো উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কামরুজ্জামান বিপ্লব, আব্দুল কুদ্দুস, সরদার নুরুজ্জামান, ড. মফিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক জেড আই কামাল,আমিনুল ইসলাম মহসিন, সহ-সাংগঠনিক সম্পাদক মাসুম ভুইয়া, তৌহিদুল ইসলাম টিটু ও সমাজসেবা সম্পাদক মামুন হাশেমী দিপু।

আরো পড়ুন: কার্জন হলে তালা দিতে এসে ২ ছাত্রদল নেতাকে পিটিয়ে পুলিশে দিল ছাত্রলীগ

এ ছাড়া প্রশিক্ষণ সম্পাদক এমএ আর গনি মোস্তফা, সহ-আপ্যায়ন সম্পাদক সাইদুজ্জামান পাশা, সহ-কৃষি সম্পাদক ইমদাদ, সদস্য মামুন মোস্তাফিস, তুহিন, মোবারক, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন সম্পাদক রুহুল আমিন সোহেলসহ নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল অংশ নেন।

লিভার রোগে আক্রান্ত ৫ কোটি মানুষ, চিকিৎসক আছেন দেড়শোরও কম
  • ২৪ অক্টোবর ২০২৬
জুনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে ব্র্যাকনেট লিমিটেড, আবেদন ১৬ …
  • ২৪ অক্টোবর ২০২৬
সর্দি-কাশি সারাতে পারে যে ৪ খাবার
  • ২৪ অক্টোবর ২০২৬
ফুটপাতে দোকান বসালেই মামলা, মালামাল ক্রোক: ডিএসসিসি প্রশাসক
  • ২৪ অক্টোবর ২০২৬
নওগাঁয় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় নারীর মৃত্যু
  • ২৪ অক্টোবর ২০২৬
‘ছোট ছোট মেয়েরা প্রেমিক নিয়ে কক্সবাজারে হোটেলে চলে আসে, রুম…
  • ২৪ অক্টোবর ২০২৬