আটকে আছে মাধ্যমিকের ৩০ হাজার শিক্ষার্থীর উপবৃত্তির অর্থ

১৪ নভেম্বর ২০২৩, ০৭:৫৬ AM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:৩১ PM
আটকে আছে মাধ্যমিকের ৩০ হাজার শিক্ষার্থীর উপবৃত্তির অর্থ

আটকে আছে মাধ্যমিকের ৩০ হাজার শিক্ষার্থীর উপবৃত্তির অর্থ © সংগৃহীত

মাধ্যমিক স্তরের প্রায় ৩০ হাজার শিক্ষার্থীর উপবৃত্তির অর্থ আটকে আছে ব্যাংক হিসাব-সংক্রান্ত জটিলতায়। এসব শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে ব্যাংক হিসাব সংশোধনের জন্য একাধিকবার নির্দেশ দিলেও আশানুরূপ সাড়া পাওয়া যায়নি। তবে যেসব শিক্ষার্থীর ব্যাংক হিসাব-সংক্রান্ত জটিলতা রয়েছে, তাদের তথ্য ২০ নভেম্বরের মধ্যে পাঠানোর জন্য নির্দেশ দেওয়া হবে বলে জানা গেছে। 

গতকাল রোববার (১৩ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) পরিচালক (অর্থ ও ক্রয় শাখা) অধ্যাপক সিরাজুল ইসলাম খান এসব তথ্য জানিয়েছেন। 

তিনি বলেন, অর্থ মন্ত্রণালয়ের এসপিএফএমএস স্কিমের বৃত্তির অর্থ জিটুপি পদ্ধতিতে ইএফটির মাধ্যমে শিক্ষার্থীদের ব্যাংক হিসাবে পাঠানো হয়। কিন্তু অনেক শিক্ষার্থীর ব্যাংকের নাম, শাখা, রাউটিং নম্বর, হিসাব নম্বরধারীর একক বা যৌথ নামের ভিন্নতা এবং হিসাব নিষ্ক্রিয় থাকার কারণে বৃত্তির অর্থ পাঠানো যাচ্ছে না।

মাউশি সূত্র জানায়, ব্যাংক-সংক্রান্ত জটিলতায় ২০১৯-২০ থেকে ২০২২-২৩ অর্থবছরের বৃত্তির অর্থ প্রায় ৩০ হাজার শিক্ষার্থীকে পাঠানো যাচ্ছে না। একাধিকবার ব্যাংক হিসাব সংশোধনের জন্য নির্দেশ দেওয়া হলেও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর কাছ থেকে তেমন সাড়া পাওয়া যাচ্ছে না।

আরও পড়ুন: ২০২৩টি প্রাথমিক বিদ্যালয় ভবন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ব্যাংক হিসাব-সংক্রান্ত জটিলতায় কত শিক্ষার্থী বৃত্তির অর্থ পাচ্ছে না, এমন প্রশ্নে সিরাজুল ইসলাম বলেন, খসড়া তথ্যানুযায়ী, প্রায় ৩০ হাজার শিক্ষার্থীর কয়েক কোটি টাকা আটকে আছে।

প্রবাসীদের জন্য জরুরি ১০ নির্দেশনা জারি করল সরকার
  • ৩১ জুলাই ২০২৬
ফিফা সভাপতি ইনফান্তিনোর জ্যেষ্ঠ উপদেষ্টা কর্ডেইরোর পদত্যাগ
  • ৩১ জুলাই ২০২৬
এনসিপির চোখ হারানো আলিফকে দেখতে চক্ষু হাসপাতালে বিরোধীদলীয় …
  • ৩১ জুলাই ২০২৬
চরফ্যাশনে পুকুরে ভাসমান অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
  • ৩১ জুলাই ২০২৬
বাংলাদেশে কোন পে স্কেলে কত শতাংশ বেতন বেড়েছিল
  • ৩১ জুলাই ২০২৬
ভ্রমণ শেষে বাড়ি ফেরার পথে সড়কে ঝরল কলেজছাত্রের প্রাণ
  • ৩১ জুলাই ২০২৬