২০২৩টি প্রাথমিক বিদ্যালয় ভবন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৩ নভেম্বর ২০২৩, ০৮:৫৫ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:৩১ PM
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা © সংগৃহীত

একযোগে ২ হাজার ২৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল ১০টার দিকে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এগুলো উদ্বোধন করবেন তিনি। সোমবার (১৩ নভেম্বর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

উদ্বোধনের তালিকায় ২০২২-২০২৩ অর্থবছরে নির্মাণ সম্পন্ন করা ২ হাজার ২৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন ছাড়া আরও আছে প্রাথমিক শিক্ষা অধিদফতরের ১৫ তলা প্রধান কার্যালয়, কক্সবাজারে ১০ তলা লিডারশিপ ট্রেনিং সেন্টার এবং চারটি প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের (পিটিআই) নবনির্মিত মাল্টিপারপাস অডিটোরিয়াম।

মন্ত্রণালয় জানায়, প্রায় ১ হাজার ৯২৮ কোটি টাকা ব্যয়ে ২ হাজার ২৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণকাজ সম্পন্ন করা হয়েছে। এ বিদ্যালয়গুলোতে ৬ লক্ষাধিক শিক্ষার্থী নতুন ও আকর্ষণীয় শ্রেণিকক্ষে পাঠ গ্রহণের সুবিধা পাবে। এছাড়া বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি, শিক্ষক, অভিভাবক কমিটিসহ সংশ্লিষ্ট অংশীজন নবনির্মিত এ বিদ্যালয়গুলোর সুবিধা পাবেন। নবনির্মিত বিদ্যালয়গুলোতে শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য জেন্ডারের ভিত্তিতে পৃথক ওয়াশ ব্লক নির্মাণ করা হয়েছে এবং সুপেয় পানির ব্যবস্থা রয়েছে।

ফিফা সভাপতি ইনফান্তিনোর জ্যেষ্ঠ উপদেষ্টা কর্ডেইরোর পদত্যাগ
  • ৩১ জুলাই ২০২৬
এনসিপির চোখ হারানো আলিফকে দেখতে চক্ষু হাসপাতালে বিরোধীদলীয় …
  • ৩১ জুলাই ২০২৬
চরফ্যাশনে পুকুরে ভাসমান অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
  • ৩১ জুলাই ২০২৬
বাংলাদেশে কোন পে স্কেলে কত শতাংশ বেতন বেড়েছিল
  • ৩১ জুলাই ২০২৬
ভ্রমণ শেষে বাড়ি ফেরার পথে সড়কে ঝরল কলেজছাত্রের প্রাণ
  • ৩১ জুলাই ২০২৬
‎রুয়েট শিক্ষার্থীদের হেনস্থার অভিযোগে আরপি স্পেশাল বাস আটকে…
  • ৩১ জুলাই ২০২৬