বুধ ও বৃহস্পতিবার আবারও অবরোধ বিএনপির

১৩ নভেম্বর ২০২৩, ০৪:১৯ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:৩১ PM
পঞ্চম দফায় অবরোধের ডাক দিল বিএনপি

পঞ্চম দফায় অবরোধের ডাক দিল বিএনপি © ফাইল ছবি

পঞ্চম দফায় আবারও অবরোধের ডাক দিয়েছে বিএনপি। আগামীকাল মঙ্গলবার বিরতি দিয়ে বুধবার সকাল ছয়টা থেকে শুক্রবার ভোর ছয়টা পর্যন্ত সারা দেশে ৪৮ ঘণ্টার এই অবরোধ কর্মসূচি পালন করবে দলটি। আজ সোমবার বিকেলে এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচির ঘোষণা দেন।

রুহুল কবির রিজভী বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবি আদায়, নিহত সদস্যদের হত্যার বিচার, আহত ব্যক্তিদের সুচিকিৎসা এবং দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আটক, গ্রেপ্তার নেতা-কর্মীদের মুক্তি ও হয়রানি বন্ধের দাবিতে এ কর্মসূচি পালন করা হবে।

হামলা ও সংঘর্ষের মধ্যে গত ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ পণ্ডের প্রতিবাদে ২৯ অক্টোবর সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল দেয় বিএনপি। এরপর দলের মহাসচিবসহ নেতাদের গ্রেপ্তারের প্রতিবাদে এবং সরকারের পদত্যাগের এক দফা দাবিতে ৩১ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত চার দফায় ৯ দিনের সড়ক, রেল ও নৌপথ অবরোধ কর্মসূচি দেয় বিএনপি।

শনিবারে ব্যাংকের সাপ্তাহিক ছুটি বাদ দেওয়ার দাবি
  • ২৪ অক্টোবর ২০২৬
টঙ্গীতে মাদ্রাসা শিক্ষককে চড় মারা ব্যক্তিকে গ্রেফতার করতে চ…
  • ২৪ অক্টোবর ২০২৬
মেট্রোরেলে হঠাৎ অসুস্থ, হাসপাতালে নেওয়ার পর মৃত্যু 
  • ২৪ অক্টোবর ২০২৬
হার্ট অ্যাটাকের ২–৫ বছর আগেও দেখা দিতে পারে যে লক্ষণ
  • ২৪ অক্টোবর ২০২৬
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’ লিখে এসিল্যান্ডের ফেসবুক পোস…
  • ২৪ অক্টোবর ২০২৬
শীত কবে থেকে শুরু, যা জানাল আবহাওয়া অধিদপ্তর
  • ২৪ অক্টোবর ২০২৬