এএসপি থেকে অতিরিক্ত পুলিশ সুপার হলেন ৪৬ কর্মকর্তা

১২ নভেম্বর ২০২৩, ০৮:০৪ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:৩২ PM
পুলিশ

পুলিশ © ফাইল ফটো

সহকারী পুলিশ সুপার (এএসপি) থেকে অতিরিক্ত পুলিশ সুপার (৬ষ্ঠ গ্রেড) পদে পদোন্নতি পেয়েছেন ৪৬ কর্মকর্তা। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে এতে সই করেছেন উপসচিব সিরাজাম মুনিরা। পদোন্নতি পাওয়া কর্মকর্তারা বিসিএস পুলিশ ক্যাডারে যোগদান করেছিলেন। এরপর তারা সহকারী পুলিশ সুপার পদে থেকে বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করছিলেন।

এর আগে গত ৬ নভেম্বর অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদে (গ্রেড-৪) ১৫২ পুলিশ কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়। তাদের মধ্যে ১৪০ জনকে অস্থায়ী বিশেষ পদ বা সুপার নিউমারারি অতিরিক্ত ডিআইজি করা হয়। 

জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের আহ্বান রাবি ছাত্রদল সভাপত…
  • ২১ এপ্রিল ২০২৬
চারদিন ধরে নিখোঁজ আমেরিকার বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া নোবিপ্রবির …
  • ২১ এপ্রিল ২০২৬
সুইপারের মা-হারা কনের বিয়েতে গাজীপুরের ডিসি, প্রশংসার বন্যা
  • ২১ এপ্রিল ২০২৬
বিদ্যালয়ে শিক্ষার্থীদের ফোন নিষিদ্ধে আইন করার দাবি সংসদে
  • ২১ এপ্রিল ২০২৬
সংরক্ষিত নারী আসনের এমপিদের বেতন কত, আর কী কী সুবিধা পান
  • ২১ এপ্রিল ২০২৬
শিক্ষকদের বদলি নিয়ে সভা ডাকল মাউশি
  • ২১ এপ্রিল ২০২৬