ক্ষমতায় গেলে পুলিশের বেতন বৃদ্ধি করা হবে: রাশেদ 

১১ নভেম্বর ২০২৩, ০৩:২৫ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:৩৩ PM
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন © সংগৃহীত

ক্ষমতায় গেলে পুলিশের বেতন বৃদ্ধি করা হবে বলে ঘোষণা দিয়েছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন। সম্প্রতি এক কর্মসূচিতে এই ঘোষণা দেন তিনি।

তিনি আরও বলেন, তারা ক্ষমতায় গেলে শ্রমিকদের বেতন বৃদ্ধি করা হবে। সেই সাথে দেশের সেনাবাহিনীসহ তিন বাহিনীর বেতন বৃদ্ধির ঘোষণা দেন তিনি। এছাড়া তারা ক্ষমতায় গেলে দেশের স্বাধীনতার প্রকৃত মূলনীতি বাস্তবায়নেরও ঘোষণা দেন গণ অধিকার পরিষদের এই নেতা। 

এদিকে একদফা দাবিতে যুগপৎ আন্দোলনের ধারাবাহিকতায় চতুর্থ দফায় দেশব্যাপী ৪৮ ঘণ্টা সর্বাত্মক অবরোধের কর্মসূচি ঘোষণা করেছে নুরুল হক নুর ও রাশেদ খানের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদ। ১২ ও ১৩ নভেম্বর এই কর্মসূচি পালিত হবে।

শনিবার (১১ নভেম্বর) বিকেলে গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, গণঅধিকার পরিষদ দল-মত নির্বিশেষে দেশের অস্তিত্ব রক্ষায় সর্বস্তরের জনগণকে ৪৮ ঘণ্টা সর্বাত্মক অবরোধ পালনের আহ্বান জানাচ্ছে।

বাংলাদেশের অস্ট্রেলিয়া সফরের দিনক্ষণ চূড়ান্ত
  • ২২ মার্চ ২০২৬
কাতারে হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৬
  • ২২ মার্চ ২০২৬
হাদি তো একচুয়ালি একটা জামায়াতের প্রোডাক্ট, ওতো জঙ্গি: আসাম…
  • ২২ মার্চ ২০২৬
কুড়িগ্রামে ছেলের হাতে বাবা খুন
  • ২২ মার্চ ২০২৬
ঈদ শেষে লন্ডন গেলেন জুবাইদা রহমান
  • ২২ মার্চ ২০২৬
ঢাবিতে ছাত্রলীগের ‘জয় বাংলা’ স্লোগান, রাজু ভাস্কর্যে ‌‘কয়েক…
  • ২২ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence