উত্তরা-মতিঝিল মেট্রোরেল যে ১২ স্টেশনে থামবে

০৫ নভেম্বর ২০২৩, ০৮:১৯ AM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:৪০ PM
মেট্রোরেল

মেট্রোরেল © সংগৃহীত

গতকাল শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলে চড়ে এ পথের উদ্বোধন করেন। আজ রবিবার থেকে সাধারণ যাত্রী নিয়ে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত যাবে মেট্রোরেল। এ যাত্রাপথে প্রথম দফায় ১২ স্টেশনে মেট্রোরেল থামবে।

গত বছর ২৮ ডিসেম্বর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই পথে সকাল সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত মেট্রোরেল চলাচল করছে। তবে আজ আগারগাঁও থেকে মতিঝিল অংশ চালুর পর মেট্রোরেল দিনে তিন ঘণ্টা চলাচল করবে। সকাল সাড়ে ৭টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত। তবে উত্তরা থেকে আগারগাঁও অংশে রাত সাড়ে ৮টা পর্যন্ত চলাচল অব্যাহত থাকবে।

মেট্রোরেলে ভ্রমণের সর্বনিম্ন ভাড়া ২০ টাকা। আর উত্তরা থেকে মতিঝিল স্টেশন পর্যন্ত ভ্রমণে সর্বোচ্চ ১০০ টাকা ভাড়া দিতে হবে। উত্তরা থেকে সচিবালয়ের ভাড়া ৯০ টাকা। উত্তরা থেকে ফার্মগেটের ভাড়া ৭০ টাকা।

মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, শুরুতে ফার্মগেট, সচিবালয় ও মতিঝিল—এই তিন স্টেশনে মেট্রোরেল থামবে। বিজয় সরণি, কারওয়ান বাজার, শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি—এই চার স্টেশন আগামী তিন মাসের মধ্যে পর্যায়ক্রমে চালুর পরিকল্পনা রয়েছে। এর মধ্যে টিএসসি স্টেশন আগে চালুর সম্ভাবনা রয়েছে। এরপর কারওয়ান বাজার স্টেশন চালু হতে পারে।

অন্যদিকে উত্তরা থেকে আগারগাঁও অংশের ৯টি স্টেশনের সব কটিতেই এখন যাত্রী ওঠানামা করছে। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মোট ১৬টি স্টেশন রয়েছে। মেট্রোরেল মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত সম্প্রসারণের কাজ চলছে। ২০২৫ সালে তা চালু হতে পারে। তখন আরেকটি স্টেশন যুক্ত হবে।

ডেনমার্ককে কাঁদিয়ে বিশ্বকাপে চেক প্রজাতন্ত্র
  • ০১ এপ্রিল ২০২৬
বিশ্বকাপে দেখা যাবে না লেভানডস্কির পোল্যান্ডকে
  • ০১ এপ্রিল ২০২৬
পদোন্নতিবঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী
  • ০১ এপ্রিল ২০২৬
হেডফোন কানে রেললাইনে হাঁটছিলেন যুবক, অতঃপর...
  • ০১ এপ্রিল ২০২৬
মধুর প্রতিশোধ নিল ব্রাজিল
  • ০১ এপ্রিল ২০২৬
২ যুগ পর বিশ্বকাপে জায়গা করে নিল তুরস্ক
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence