ডেঙ্গুতে ১ মাসে ৩৫২ জনের মৃত্যু

৩০ অক্টোবর ২০২৩, ০৭:০৬ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০১:৪৯ PM
ডেঙ্গু

ডেঙ্গু © সংগৃহীত

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মাসে সারা দেশে এডিস মশাবাহিত এই রোগে প্রাণ হারিয়েছেন ৩৫২ জন। আর চলতি বছর মোট মারা গেছেন ১ হাজার ৩৪১ জন।

আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল রোববার সকাল আটটা থেকে আজ সকাল আটটা পর্যন্ত) ডেঙ্গু নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৭০৮ জন। এ সময় ডেঙ্গুতে মারা যাওয়া ৪ জন ঢাকার ও ৪ জন ঢাকার বাইরের বাসিন্দা।

চলতি বছর ডেঙ্গু নিয়ে ২ লাখ ৬৯ হাজার ৩৮৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৯৮ হাজার ৭৫৬ জন এবং ঢাকার বাইরে ১ লাখ ৭০ হাজার ৬৩২ জন।

ক্ষমতায় থাকা বিএনপির সাংগঠনিক কার্যক্রমে চরম স্থবিরতা
  • ০৬ এপ্রিল ২০২৬
আইপিএলকে ছাড়িয়ে যাবে পিএসএল, বিশ্বাস নাকভির
  • ০৬ এপ্রিল ২০২৬
ক্যাম্পাসের দেয়ালে দেয়ালে গোলাম আযমের ছবি—লেখা ‘আমাকে জুতা …
  • ০৬ এপ্রিল ২০২৬
শিক্ষকদের বৈশাখী ভাতা নিয়ে সর্বশেষ যা জানাল মাউশি
  • ০৬ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে বিয়ের তিন দিন আগে অসুস্থ হয়ে বরের মৃত্যু
  • ০৬ এপ্রিল ২০২৬
শিক্ষকদের পে-স্কেল নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
  • ০৬ এপ্রিল ২০২৬