খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে মির্জা ফখরুল

২২ অক্টোবর ২০২৩, ১১:৩৪ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:২৮ PM
খালেদা জিয়া ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর

খালেদা জিয়া ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর © ফাইল ছবি

গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার (২২ অক্টোবর) রাত ৯টার দিকে তিনি হাসপাতালে বেগম জিয়ার কেবিনে যান।

হাসপাতাল সূত্রে জানা যায়, বিএনপি মহাসচিব তার দলের নেত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার চিকিৎসা নিয়ে চিকিৎসকদের সঙ্গে কথাবার্তা বলেন। পরে রাত সাড়ে ৯টার দিকে হাসপাতাল ত্যাগ করেন তিনি।

বেগম খালেদা জিয়া বর্তমানে লিভার সিরোসিস রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে আছেন। চিকিৎসকরা এরই মধ্যে সংবাদ সম্মেলন করে জানিয়েছেন, সাবেক এই প্রধানমন্ত্রীর লিভার প্রতিস্থাপন জরুরি। তবে এ চিকিৎসা দেশে সম্ভব নয়। এজন্য তাকে অনতিবিলম্বে দেশের বাইরে বহুমুখী সুবিধা সম্বলিত হাসপাতালে নিয়ে যেতে- যেখানে লিভার প্রতিস্থাপন করার সুযোগ সুবিধা রয়েছে। তবে সরকার বলছে, তারা আইনের সীমাবদ্ধতার কারণে বেগম জিয়াকে বিদেশে যেতে দিতে পারছেন না।

গত ৯ আগস্ট স্বাস্থ্য পরীক্ষার জন্য খালেদা জিয়াকে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১৯ সদস্যের একটি মেডিকেল বোর্ড তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দিচ্ছে।

‘পরপর কয়েকবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ইংরেজিতে …
  • ২৫ অক্টোবর ২০২৬
মেহেরপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
  • ২৫ অক্টোবর ২০২৬
আমরণ অনশনে বসার ঘোষণা জামালপুর নার্সিং কলেজের শিক্ষার্থীদের
  • ২৫ অক্টোবর ২০২৬
ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের এমপিও নিয়ে বড় সুখবর দিলেন বিএনপ…
  • ২৫ অক্টোবর ২০২৬
জামালপুরে ধর্ষণ মামলায় ইমামের যাবজ্জীবন
  • ২৫ অক্টোবর ২০২৬
‘নিজেদের কতটা ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে পারলেন, সেটাই সবচ…
  • ২৫ অক্টোবর ২০২৬