কলেজে নিয়োগ পরীক্ষায় ২৪ প্রার্থীর সবাই ফেল!

০৭ অক্টোবর ২০২৩, ০৫:৩৯ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
জোবাইদা রহমান মহিলা ডিগ্রী কলেজ

জোবাইদা রহমান মহিলা ডিগ্রী কলেজ © টিডিসি ফটো

একটি কলেজের ল্যাব সহকারী পদে চারটি বিষয়ের বিপরীতে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ২৪ জন প্রার্থী। তবে কলেজ কর্তৃপক্ষ যে লিখিত পরীক্ষা নিয়েছে তাতে ২৪ জনের কেউই উত্তীর্ণ হতে পারেননি। ফলে বাধ্য হয়ে কর্তৃপক্ষ নিয়োগ পরীক্ষাটি বাতিল করেন। আজ শনিবার (৭ অক্টোবর) সকালে নেত্রকোনার মদন উপজেলার জোবাইদা রহমান মহিলা ডিগ্রী কলেজে ল্যাব সহকারীর ৪ পদে নিয়োগ পরীক্ষায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, জোবাইদা রহমান মহিলা ডিগ্রী কলেজের ল্যাব সহকারী (রসায়ন, পদার্থ, উদ্ভিদ ও প্রাণীবিদ্যা এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) পদে জনবল নিয়োগের জন্য গত ৯ এপ্রিল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ৪ পদের বিপরীতে ৪৬ জন প্রার্থী আবেদন করেন। শনিবার কলেজে অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষায় ২৪ জন প্রার্থী অংশ নেন। কিন্তু লিখিত পরীক্ষায় কোনো প্রার্থীই উত্তীর্ণ হতে পারেননি।। তাই নিয়োগ পরিক্ষাটি বাতিল করে কর্তৃপক্ষ।

আরও পড়ুন: জোবাইদা রহমান কলেজে অধ্যক্ষ নিয়োগে জেষ্ঠ্যতা লঙ্ঘনের অভিযোগ
 
নিয়োগ কমিটির সদস্যসচিব অর্থনীতি বিভাগের প্রভাষক রায়ান আহম্মদ সিদ্দিকী জানান, ‘আমরা শুরু থেকেই স্বচ্ছ ও নিরপেক্ষ একটি নিয়োগ পরীক্ষার মাধ্যমে জনবল নেওয়ার চেষ্টা করেছি। সকল প্রার্থী ফেল করায় নিয়োগ কমিটির সিন্ধান্তে পরীক্ষা বাতিল করা হয়েছে।’ 

কলেজের গর্ভনিং বডির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহ আলম মিয়া জানান, ‘লিখিত পরীক্ষার শর্তানুযায়ী উর্ত্তীণ প্রার্থী না পাওয়ায় নিয়োগের কার্যক্রম বাতিল করা হয়েছে। নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।’

বড় মাইলফলকে বাবর আজম
  • ১১ এপ্রিল ২০২৬
পাকিস্তানে ইরানের প্রতিনিধি দলের নেতৃত্বে কে এই বাঘের গালিব…
  • ১১ এপ্রিল ২০২৬
দরবারে হামলা, গণপিটুনিতে নিহত ‘পীর’
  • ১১ এপ্রিল ২০২৬
অনলাইন ক্লাস আবারও অটোপাসের দিকে নিয়ে যাচ্ছে কিনা?
  • ১১ এপ্রিল ২০২৬
বিএমইউতে বিশ্ব পারকিনসন্স দিবস উদযাপিত
  • ১১ এপ্রিল ২০২৬
বিদেশগামী কর্মীদের যা করতে হবে, যা করা যাবে না
  • ১১ এপ্রিল ২০২৬
close