আমরাও চাঁদে যাব : প্রধানমন্ত্রী

০৭ অক্টোবর ২০২৩, ০৩:২৭ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
উদ্বোধনকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

উদ্বোধনকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা © সংগৃহীত

আশপাশের দেশ চাঁদে চলে গেছে। আমরা কেন পিছিয়ে থাকব? আমরাও এগিয়ে যাব, আমরাও চাঁদে যাব। এজন্য দক্ষ জনশক্তি গড়ে তুলব- জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (৭ অক্টোবর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

এদিন টার্মিনালের আংশিক কার্যক্রমের উদ্বোধন করা হয়। আগামী বছর পুরোপুরি কার্যক্রম শুরু করবে তৃতীয় টার্মিনাল।

এসময় তিনি বলেন,বাংলাদেশ হবে আন্তর্জাতিক বিমান-পরিবহনের হাব। এক সময় হংকং, থাইল্যান্ড ছিল হাব। বর্তমানে সিঙ্গাপুর। আমিও বিশ্বাস করি, বাংলাদেশের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হবে রি-ফুয়েলিংয়ের হাব।

আরও পড়ুন: বেশি কথা বললে সব বন্ধ করে বসে থাকবো: প্রধানমন্ত্রী

তিনি আরও বলেন, যমুনা নদীর ওপর এখন রেলব্রিজ হচ্ছে। এখন বরিশাল থেকে রাজশাহী অঞ্চলের বিমান চলাচল হয়তো কমে যাবে। তারপরও এ সুবিধা আমরা রাখছি। পর্যটন শিল্পকে এগিয়ে নিতে রাজশাহী থেকে সরাসরি কক্সবাজারে যাওয়া যাবে, সৈয়দপুর থেকে সরাসরি কক্সবাজারে যাওয়া যাবে, এজন্য আমরা আরও বিমান ক্রয় করব। আমরা স্থলপথ, জলপথ ও আকাশপথের উন্নয়নে কাজ করে যাচ্ছি। যাতে ব্যবসা-বাণিজ্য খুব সুন্দরভাবে করতে পারি।

যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ভয়াবহ হামলা ইসরায়েলের, একদিনেই…
  • ০৯ এপ্রিল ২০২৬
তিন ইউএনওকে বদলি, নতুন দায়িত্ব পেলেন আরও ২জন
  • ০৯ এপ্রিল ২০২৬
৫০ হাজার লিটার ভোজ্য তেল জব্দ, ২ লাখ টাকা জরিমানা
  • ০৯ এপ্রিল ২০২৬
হাম আক্রান্ত রোগী বাড়ছেই, শিশু হাসপাতালে ‘শুধু তাদেরই ভর্তি…
  • ০৯ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালীতে বিকল্প রুট ঘোষণা ইরানের
  • ০৯ এপ্রিল ২০২৬
শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনে কড়া নিরাপত্তায় ভোট গ্রহণ শুরু
  • ০৯ এপ্রিল ২০২৬
close