সেন্ট মার্টিনে ২০০ পর্যটক আটকা, খাদ্য সংকট

০৬ অক্টোবর ২০২৩, ০৫:৪২ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৫৫ PM
সেন্ট মার্টিন দ্বীপ

সেন্ট মার্টিন দ্বীপ © সংগৃহীত

কক্সবাজারে বৈরী আবহাওয়ার কারণে সাগর উত্তাল ও ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত থাকার কারণে টেকনাফ-সেন্ট মার্টিন রুটে ট্রলার ও জাহাজ চলাচল বন্ধ রয়েছে। এতে তিন দিনেও সেন্ট মার্টিনে আটকে পড়া দুই শতাধিক পর্যটক টেকনাফে ফিরতে পারেননি। গত মঙ্গলবার (৩ অক্টোবর) সকাল থেকে টেকনাফ-সেন্ট মার্টিন রুটে জাহাজ চলাচল বন্ধ রাখা হয়েছে।

এতে সেন্ট মার্টিনে খাদ্য সংকট দেখা দিয়েছে বলে জানিয়েছেন হোটেল ব্যবসায়ী ও স্থানীয় জনপ্রতিনিধি। তবে দ্বীপে আটকে পড়া পর্যটকরা ভালো আছেন বলে জানিয়েছেন সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান। 

গত মঙ্গলবার আবহাওয়া অধিদপ্তর মৌসুমী বায়ুর প্রভাবে বঙ্গোপসাগরে দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করায় ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত জারি করে। এরপর দুর্ঘটনা এড়াতে টেকনাফ-সেন্ট মার্টিন,  নৌপথে চলাচলকারী সব ধরনের পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ করে দেয় উপজেলা প্রশাসন।

আরও পড়ুন: এক মাসেই রিজার্ভ কমল ২ বিলিয়ন ডলার

স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন শুভ বলেন, তিন দিন ধরে সেন্ট মার্টিনে কোনো জাহাজ ও ট্রলার আসেনি। এর কারণে দ্বীপে কিছুটা খাদ্য সংকট দেখা দিয়েছে। আমরা দ্বীপে ১০ হাজার বাসিন্দা আছি তার মধ্যে ২০০ পর্যটক। ট্রলার চলাচল না করায় টেকনাফ থেকে কোনো ধরনের খাদ্যসামগ্রী সরবরাহ করা সম্ভব হয়নি। এ কারণে কিছুটা খাদ্য সংকট দেখা দিয়েছে। 

ঢাকা থেকে আগত পর্যটক সুমি আকতার বলেন, এখানে খাবারের দাম বাড়তি। তার মধ্যে কিছু কিছু হোটেলে গরুর মাংস ও মুরগির মাংস নেই। যেসব হোটেলে আছে তারা অতিরিক্ত টাকা নিচ্ছে। 

এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আদনান চৌধুরী বলেন, বৈরী আবহাওয়ায় সাগর উত্তাল ও ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত থাকায় আজকেও জাহাজ চলাচল বন্ধ আছে। দ্বীপে আটকা পর্যটকদের জন্য খাদ্য সামগ্রী  নিয়ে তিনটি ট্রলার গেছে।

মার্কিন-ইরান যুদ্ধবিরতিতে ইসরায়েলের প্রতিক্রিয়া কী?
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাব: কী বার্তা দিল তেহরান?
  • ০৮ এপ্রিল ২০২৬
প্রথম সভায় যেসব সিদ্ধান্ত নিল তামিমের নেতৃত্বাধীন বিসিবির অ…
  • ০৮ এপ্রিল ২০২৬
বিসিবি নির্বাচনে অংশ নেবেন কিনা, জানালেন তামিম
  • ০৮ এপ্রিল ২০২৬
সাংবাদিকের ওপর হামলার ৭ মাস পর ছাত্রদল নেতা বহিষ্কার
  • ০৮ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে অফিস সময় কমাল যবিপ্রবি
  • ০৮ এপ্রিল ২০২৬
close