যবিপ্রবিতে অনুষ্ঠিত হচ্ছে ভেটেরিনারি অলিম্পিয়াড

০৫ অক্টোবর ২০২৩, ০৪:৫৪ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৫৫ PM
ভেটেরিনারি অলিম্পিয়াড

ভেটেরিনারি অলিম্পিয়াড © টিডিসি ফটো

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(যবিপ্রবি) অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলাদেশ ভেটেরিনারি অলিম্পিয়াড ২০২৩’। আগামী ৭ অক্টোবর (শনিবার) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: আনোয়ার হোসেন যবিপ্রবি ঝিনাইদহ ক্যাম্পাসে এ অলিম্পিয়াডের উদ্বোধন করবেন। 

ইউএসএইড এর অর্থায়নে, ন্যাশনাল ভেটেরিনারি ডিন কাউন্সিল এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সহযোগিতায় দেশের ১৪টি ভেটেরিনারি মেডিসিন ডিগ্রি প্রদানকারী বিশ্ববিদ্যালয়ে একযোগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। 

এবছর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি), চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় (সিভাসু), শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) সহ মোট ১৪টি বিশ্ববিদ্যালয়ের ৩২৭ টি দল এই প্রতিযোগিতায় অংশ নিবে। বাছাইপর্বে অংশ নিবে যবিপ্রবির ভেটেরিনারি মেডিসিন অনুষদের ৩২ টি দল।

আরও পড়ুন: কোচিং ব্যবসা পরিহার করতে হবে: রাষ্ট্রপতি

এর আগে গত বছর প্রথম বারের মতো অনুষ্ঠিত হয়েছিলো ‘বাংলাদেশ ভেটেরিনারি অলিম্পিয়াড - ২০২২’। প্রাথমিক পর্যায়ে ১২টি বিশ্ববিদ্যালয়কে নিয়ে এই প্রতিযোগিতা শুরু হয়। প্রাথমিক পর্যায়ে ১৬৬ টি দল অংশগ্রহণ করলেও ফাইনাল রাউন্ডে প্রতি বিশ্ববিদ্যালয় থেকে একটি করে মোট ১২টি দল ফাইনাল রাউন্ডে লড়াইয়ের সুযোগ পায়। এর মধ্যে শ্রেষ্ঠ দলের মর্যাদা লাভ করে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) ‘সুপারবাগস।’

প্রথম পশ্চিমা জাহাজ হিসেবে হরমুজ প্রণালি অতিক্রম করল ফরাসি …
  • ০৩ এপ্রিল ২০২৬
বিদ্যুৎস্পৃষ্ট স্কুলছাত্রকে উদ্ধারে গিয়ে একই পরিবারের দুইজন…
  • ০৩ এপ্রিল ২০২৬
খাটে ছেলের মরদেহ, ফ্যানে ঝুলছিলেন মা
  • ০৩ এপ্রিল ২০২৬
শেরপুরে সেচ পাম্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু
  • ০৩ এপ্রিল ২০২৬
জগন্নাথ হলে কবি নজরুল কলেজছাত্রকে রাখা নিয়ে তর্ক-বির্তক, ঢা…
  • ০৩ এপ্রিল ২০২৬
জুয়া খেলার সময় জামায়াত নেতার ভাইসহ আটক ৬
  • ০৩ এপ্রিল ২০২৬