স্কুলেই ঘুমান শিক্ষকরা, ক্লাসে রাখা বালিশ-কাঁথা

০৪ অক্টোবর ২০২৩, ০২:২৯ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৩:৪৮ PM
ঘুমিয়ে আছেন শিক্ষক

ঘুমিয়ে আছেন শিক্ষক © সংগৃহীত

পটুয়াখালীর বাউফল সদর ইউনিয়নের বিলবিলাস-১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বিরুদ্ধে পাঠদান বন্ধ করে ঘুমিয়ে সময় কাটানোর অভিযোগ উঠেছে।শ্রেণিকক্ষে আরাম করে ঘুমানোর জন্য তারা কাঁথা-বালিশও রেখেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিলবিলাস-১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট ২৩০ জন শিক্ষার্থী রয়েছে। তাদের পাঠদানের জন্য ৭ জন শিক্ষক কর্মরত থাকলেও অধিকাংশ শিক্ষক ২-১টি ক্লাস শেষ করে বিদ্যালয়ের আইসিটি ও নামাজের কক্ষসহ বিভিন্ন শ্রেণিকক্ষে গিয়ে ঘুমিয়ে সময় কাটান।

শিক্ষকরা আরাম করে ঘুমানোর জন্য বিদ্যালয় শ্রেণিকক্ষে বাড়ি থেকে বিছানা ও বালিশ এনে রেখেছেন। অভিযুক্ত শিক্ষকরা স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় প্রধান শিক্ষকের নিষেধ ও নির্দেশনা আমলে নেন না বলেও অভিযোগ রয়েছে।

এ বিষয়ে প্রধান শিক্ষক রেহেনা বেগম বলেন, আমি শিক্ষকদের অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদ করলে আমাকে নাজেহাল করা হয়। বিভিন্ন ধরনের ভয়ভীত দেখানো হয়। আমি এসব বিষয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করেছি।

এ বিষয়ে বাউফল উপজেলা নির্বাহী অফিসার বশির গাজী বলেন, আমি একদিনের ট্রেনিংয়ের জন্য ঢাকায় আছি। কর্মস্থলে ফিরে এ বিষয়ে পদক্ষেপ নেব।

ফ্যামিলি কার্ডের টাকায় প্রয়োজনীয় খরচের পর সঞ্চয়ও করছেন নারী…
  • ০৩ জুলাই ২০২৬
১২০০ কোটি টাকা ব্যয়ে প্রায় ১৪ লাখ শিক্ষককে প্রশিক্ষণ দেবে স…
  • ০৩ জুলাই ২০২৬
সংগ্রামের পথ পেরিয়ে পাহাড়ের সবুজ রক্ষায় ঢাবি গবেষক আব্দুল্ল…
  • ০৩ জুলাই ২০২৬
প্লাস্টিকের বোতলে পানি পান, জানুন সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকি
  • ০৩ জুলাই ২০২৬
বিশ্বকাপ থেকে ছিটকে পড়ে অবসরের ঘোষণা অধিনায়কের
  • ০৩ জুলাই ২০২৬
আওয়ামী লীগ ও জামায়াতের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence