পিটার হাসকে ‘গো ব্যাক আমেরিকা’ বললেন নাজমুল

২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৮:১৮ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৩:৫৭ PM
মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস ও নাজমুল

মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস ও নাজমুল © সংগৃহীত

বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সরকারপন্থী রাজনীতিকসহ কয়েকটি শ্রেণি-পেশার ব্যক্তিদের ওপর ভিসা নিষেধাজ্ঞা কার্যকর করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এ ঘোষণার পর ক্ষমতাসীন আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো মাথাব্যথা নেই বলে জানিয়েছেন একাধিক নেতা ও মন্ত্রী। 

এ অবস্থায় ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে দেশে ফিরে যেতে বলেছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম। আজ বুধবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় ফেসবুকে নিজের ভেরিফায়েড প্রোফাইলে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ কথা বলেন।

স্ট্যাটাসে নাজমুল আলম বলেন, আপনাদের কর্মকাণ্ডে আমরা গুরুতরভাবে চিন্তিত এবং আপনারা ইতোমধ্যে বাংলাদেশে আপনার সীমা অতিক্রম করেছেন। মনে রাখবেন যে, এই সময় ১৯৭৫ নয়, এটা ২০২৩।

তিনি বলেন, এখন আমাদের লোকজন খুব ঐক্যবদ্ধ এবং আপনার নোংরা এজেন্ডা সম্পর্কে অত্যন্ত সম্মতি প্রদান করছে। স্ট্যাটাসের শেষে তিনি যোগ করেন, দয়া করে ইউএসএ (যুক্তরাষ্ট্র) ফিরে যান।

আমরণ অনশনে নার্সিং কলেজের ৩ শিক্ষার্থী
  • ২৬ অক্টোবর ২০২৬
আমার দেশ পত্রিকার প্রেসের সামনে ককটেল বিস্ফোরণে আহত ২
  • ২৬ অক্টোবর ২০২৬
দুর্গন্ধের উৎস খুঁজতে পাওয়া গেল প্রতিষ্ঠিত ৪ সন্তানের মায়ের…
  • ২৬ অক্টোবর ২০২৬
টঙ্গীতে শিশু নিপীড়ন মামলা, সিসিটিভি ফুটেজসহ তথ্যপ্রমাণ সংগ্…
  • ২৫ অক্টোবর ২০২৬
স্ত্রী-সন্তানদের নিরাপত্তার শঙ্কায় গাজীপুর ছেড়েছেন রুমি
  • ২৫ অক্টোবর ২০২৬
বটি দিয়ে কুপিয়ে মাকে হত্যার অভিযোগ, আটক মেয়ে
  • ২৫ অক্টোবর ২০২৬